এক্সপ্লোর

মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এ মমতা বন্দোপাধ্যায়ের ভাইয়ের নামে অভিযোগ, কী বলা হল পুলিশের কাছে?

রঞ্জনা হাজরার অভিযোগ, ১৯৯৯ সাল থেকে একাধিকবার থানায় অভিযোগ করেও কাজের কাজ কিছু হয়নি।

কলকাতা: মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এ এবার মমতা বন্দোপাধ্যায়ের ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জমা পড়ল অভিযোগ। সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।    

৮০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা রঞ্জনা হাজরা এই অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অজিত বন্দ্যোপাধ্যায় তাঁদের পৈতৃক সম্পত্তি জবরদখল করে ব্যবসা চালাচ্ছেন। 

রঞ্জনা হাজরার অভিযোগ, ১৯৯৯ সাল থেকে একাধিকবার থানায় অভিযোগ করেও কাজের কাজ কিছু হয়নি। অভিযোগকারিণী বলেন, 'প্রচণ্ড ভয় দেখানো, অত্যাচার। ১৯৯৯ সালে কিছু দখল করেছে, ২০১৭ সালে কিছু দখল করেছেন। পুলিশকে অভিযোগ করেছি, তাতে আমাদের উপরে অত্যাচার আরও বেড়ে গেছে। কালীঘাট থানায় তখন আধিকারিক ছিলেন শান্তনু সিন্হা বিশ্বাস কালীঘাট থানায় আমার ভাই দীপক হাজরাকে ২০১৭ সালে টানতে টানতে, মারতে মারতে কালীঘাট থানায় তুলে নিয়ে গেছিল'।                                    

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়ের ভাই অজিত বন্দোপাধ্যায়। তিনি বলেন, 'আমি একটা জমি কিনে বাড়ি করেছি। তার সমস্ত কাগজপত্র,  সেই কাগজপত্র রেখে আমি লোন করে বাড়ি করেছি। আমার সমস্ত পরীক্ষা করা কাগজ। এই ব্যাপারে কেউ কিছু বলতে যায়,  আমিও মুখ্যমন্ত্রীর কাছে যাব। আমার কাছে সব কাগজ আছে। সর্বৈব মিথ্যা। সর্বৈব মিথ্যা'।                                                                  

অন্যদিকে, বাড়ি দখলের অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ ও তাঁর মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে। তাঁদের বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অতীন ঘোষ। কমলিনী পাল নামে এই ব্যবসায়ীর দাবি, প্রগতি ময়দান থানায় তাঁদের একটি বাড়ি রয়েছে। অভিযোগ, 'আমার মা-কে বলা, মেয়েমানুষ দেখে নেওয়া হবে। বিজনেস করে কলকাতায় একা, কমবয়েসি মেয়ে, ডেপুটি মেয়রের বিরুদ্ধে কী করে দাঁড়াতে পারে...' 

অতীন ঘোষ এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, 'এই যে কমলিনী পাল, তাদের পরিবারের সঙ্গে আমার কোনও দিন কোনও সাক্ষাৎ হয়নি। কোনদিনও কোনও কমিউনিকেশন হয়নি। মানে আমি তাদের চিনি না প্র্যাকটিক্যালি। আমি কোনও দিন কোনও পিকচারে ছিলাম না। আমার নামটা নিয়ে আসা হল শুধুমাত্র এই বিষয়টাকে হাইলাইট করার জন্য'।

 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget