এক্সপ্লোর

FIFA World Cup 2026: ফ্রান্স দলে অন্তর্দ্বন্দ্ব! ব্রোঞ্জ মেডেল ম্যাচ হেরে সতীর্থদের মানসিকতাকে দুষলেন ফরাসি তারকা

France vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় স্থান দখলের ম্যাচে ৬-৪ গোলে পরাজিত হয় ফ্রান্স। প্রথমার্ধে চার গোল হজম করে লা ব্লাঁ।

মায়ামি: স্পেনের মাস্টারক্লাসে নাগাড়ে তৃতীয়বার বিশ্বকাপ (FIFA World Cup 2026) ফাইনাল খেলার স্বপ্ন আগেই ধূলিসাৎ হয়েছিল। ইংল্যান্ডের কাছে (France vs England) হেরে বিশ্বকাপের তৃতীয় স্থানও খোয়াল ফ্রান্স দল। ব্রোঞ্জ মেডেল ম্য়াচে হারের পরেই ক্ষোভে ফেটে পড়লেন ফরাসি তারকা ফুটবলার আদ্রিয়ান ব়্যাবিয়োঁ (Adrien Rabiot)। দুষলেন নিজের সতীর্থদেরই।

ম্যাচের আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ দাবি করেছিলেন তৃতীয় স্থান দখলের ম্যাচ কোনও দলই খেলতে চায়না। প্রথমার্ধে সত্যি বলতে ফ্রান্স তেমনই খেলছিল। সেমিফাইনাল ম্য়াচ থেকে একাদশে একগুচ্ছ বদল করে এদিন মাঠে নামা লা ব্লাঁ দলকে দেখে মনে হচ্ছিল তাঁরা হয়তো সত্যিই খেলতে হয় বলে খেলছে। ইব্রাহিমা কোনাটেদের গা ছাড়া মনোভাব প্রতিটি চ্যালেঞ্জে, প্রতিটি ট্যাকেলে ফুটে উঠছিল। এর লাভ তোলে ইংল্যান্ড। এক, দুই নয়, প্রথমার্ধে চার চারটি গোল করে ডেকলাইন রাইসরা। প্রথমবার বিশ্বকাপের ম্যাচে এক অর্ধে ফ্রান্সকে চার গোল হজম করতে হয়। দ্বিতীয়ার্ধে কিছু বদল ঘটানোর পর ফ্রান্স দুরন্ত লড়াই চালালেও, তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১০ গোলের থ্রিলারে তাদের ৬-৪ স্কোরলাইনে হারতে হয়।

এরপরেই ফরাসি মিডফিল্ডার আদ্রিয়ান ব়্যাবিয়োঁ সতীর্থদের কাঠগড়ায় তোলেন। প্রথমার্ধের পারফরম্যান্সের দিকেই ইঙ্গিত করে তিনি বলেন, 'আমরা প্রথমার্ধটা অত্যন্ত লজ্জাজনকভাবে শুরু করি। কয়েকজন খেলোয়াড়দের মধ্যে এমন মানসিকতা দেখতে পাই যা এর আগে আমি কখনও দেখিনি। গোটা বিষয়টাই খুব হতাশাজনক ছিল, কারণ এটাই তো বিশ্বকাপে আমাদের শেষ ম্যাচ ছিল এবং এই ম্যাচে ভাল কিছু করার সুযোগ ছিল। স্পেন ম্যাচের পর ভীষণই হতাশ ছিলাম আমরা। তবে তা সত্ত্বেও আমাদের তো কাজ বাকি। এমন ছন্নছাড়াভাবে খেলাটা আমাদের মানায় না।'

আরও পড়ুন:- ১০ গোলের থ্রিলারে মেসিকে পিছনে ফেলে এমবাপের বিশ্বরেকর্ড, তাও সাকার সুবাদে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড 

তিনি দাবি করেন এমন পারফরম্যান্সের পর হাফটাইমে খেলোয়াড়দের নিজেদের মধ্যেই খানিক ঝামেলা হয়, সম্মান পুনরুদ্ধারের দাবি উঠে। 'প্রথমার্ধ শেষে আমরা নিজেদের মধ্যে কথা বলি, নিজেদের বোঝাই যে আমাদের সম্মানহানি যাতে না হয়, সেটা সুনিশ্চিত করতে হবে এবং দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্সও তুলনামূলক অনেক ভাল হয়। তবে প্রথমার্ধে কয়েকজনের আচরণ একেবারেই গ্রহণযোগ্য ছিল না।' দাবি ব়্যাবিয়োঁর।

এদিন ফ্রান্স পরাজিত হলেও অবশ্য দলের দুই তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে ও মাইকেল ওলিজ়ে বিশ্বরেকর্ড গড়েন। এমবাপে জোড়া গোল করে গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে পিছনে তো ফেলেনই, পাশাপাশি বিশ্বকাপে সর্বকালের সর্বাধিক গোল করার ক্ষেত্রেও মেসির থেকে এগিয়ে যান তিনি। অপরদিকে, এমবাপের দুই গোলে অ্যাসিস্ট দিয়ে পেলের রেকর্ড ভেঙে এক বিশ্বকাপে সর্বাধিক সাতটি অ্যাসিস্ট দেওয়ার কৃতিত্ব নিজের নামে করেন ওলিজ়ে। তাও বিশ্বকাপের শেষটা হতাশাজনকভাবেই করে ফ্রান্স। 

Advertisement

সেরা শিরোনাম

Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Advertisement

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget