এক্সপ্লোর

Lionel Messi: এখনও সারেনি পেশির চোট, দলের থাকা আলাদাভাবেই অনুশীলন সারছেন লিওনেল মেসি

FIFA World Cup 2026: আর্জেন্তিনা ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে।

নিউ ইয়র্ক: আর মাত্র দিন দশেক বাকি, তারপরেই শুরু হয়ে যাবে ফুটবলের সবথেকে বড় উৎসব, ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। তবে তার আগে আর্জেন্তাইন (Argentina football team) সমর্থকদের উদ্বেগের কারণ দলের ট্যালিসম্যান, কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) চোট।

২৪ মেতে মেসি ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাঁ-দিকে পেশিতে টান লেগেছিল। সেই সময় থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন। তবে ক্যানসাস সিটিতে লা আলবিসেলেস্তের অনুশীলনে যোগ দিয়েছিলেন মেসি। কিন্তু তাঁর পেশির টান এখনও সারেনি। সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রে আর্জেন্তিনার প্রথম অনুশীলন সেশনে গোটা দলের থাকা আলাদাই, পৃথকভাবে অনুশীলন সারলেন লিও মেসি। সোমবার তাঁর জন্য আলাদাভাবে তৈরি করা একটি বিশেষ প্রোগ্রাম অনুযায়ী তিনি অনুশীলন সারেন। তবে ESPN-র রিপোর্ট অনুযায়ী লিওনেল মেসি আর্জেন্তিনার প্রথম বিশ্বকাপ ম্য়াচের আগে ফিট হয়ে যাবেন।  

আর্জেন্তাইন ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়, 'যেসব খেলোয়াড়রা হালকা চোট আঘাতে ভুগছেন, তাঁরা সম্পূর্ণ ফিট হওয়ার জন্য ফিজিওথেরাপি দল এবং তাঁদের জন্য নির্ধারণ করা নির্দিষ্ট অনুশীলন করছেন এবং ফিট হওয়ার পথে অগ্রসর হচ্ছে।' আর্জেন্তিনার অনুশীলনে মেসির পাশাপাশি নিকো গঞ্জালেস, এমি মার্তিনেজ, লিওনাদ্রো পারেদেসের মতো বহু তারকারাও এখনও সম্পূর্ণ ফিট নন এবং তাঁরাও মূল দলের থেকে আলাদাভাবে সোমবার অনুশীলন সারেন।

তবে লিওনেল স্কালোনির দলের হয়ে পূর্ণ অনুশীলনে নেমেছিলেন ক্রিশ্চিয়ান রোমেরো এবং জুলিয়ান আলভারেজ়রা। রোমেরো লিগামেন্টের চোট সারিয়ে ফিরে এসেছেন এবং আলভারেজ গোড়ালির চোট সারিয়ে উঠেছেন। আর্জেন্তিনা ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। তবে তার আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিরুদ্ধে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্তিনা। সেই ম্য়াচে মেসিরা মাঠে নামতে পারেন কি না, সেটাই দেখা বিষয় হতে চলেছে।   

আরও পড়ুন:- একগুচ্ছ নতুন নিয়ম, বিশ্বকাপ শুরুর দিন দশেক আগেই বিরাট সিদ্ধান্ত নিল ফিফা 

আর্জেন্তিনার বিশ্বকাপ স্কোয়াড: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, এক্সেকিয়েল পালাসিওস, এঞ্জ়ো ফার্নান্দেজ়, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ভ্যালেন্তিন বারকো, লিওনেল মেসি, নিকোলাস পাজ় , থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জ়ালেজ়, জুলিয়ান আলভারেজ়, গিউলিয়ানো সিমিওনে, লাউতারো মার্তিনেজ়, হোসে মানুয়েল লোপেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, গঞ্জ়ালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো

সেরা শিরোনাম

SAFF Championship: মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
Premier League: মরশুমের শুরুটা ভাল হলেও দলের রক্ষণভাগ নিয়ে উদ্বেগের কথা স্বীকার করে নিচ্ছেন চেলসি কোচ আলন্সো
মরশুমের শুরুটা ভাল হলেও দলের রক্ষণভাগ নিয়ে উদ্বেগের কথা স্বীকার করে নিচ্ছেন চেলসি কোচ আলন্সো
Premier League Exclusive: দলের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উজাড় করতে প্রস্তুত, চেলসির হয়ে খেতাব জিততে মরিয়া ফরাসি তারকা লাখোঁয়া
দলের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উজাড় করতে প্রস্তুত, চেলসির হয়ে খেতাব জিততে মরিয়া ফরাসি তারকা লাখোঁয়া
Ronaldo Retirement: কেন আচমকা জাতীয় দল থেকে অবসর নিলেন রোনাল্ডো? নেপথ্যে রয়েছে কী কারণ?
কেন আচমকা জাতীয় দল থেকে অবসর নিলেন রোনাল্ডো? নেপথ্যে রয়েছে কী কারণ?

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget