এক্সপ্লোর

Messi in Kolkata: 'AIFF-কে কিছু জানানো হয়নি', মেসিকে ঘিরে যুবভারতীর বিশৃঙ্খলা কাণ্ডে বিবৃতি ফেডারেশনের

Lionel Messi Kolkata Tour: লিওনেল মেসির কলকাতায় আগমন একটি ব্যক্তিগত সংস্থার আয়োজন করা ইভেন্ট বলে জানিয়ে দিল ফেডারেশন।

কলকাতা: লিওনেল মেসি-দর্শন ঘিরে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা (Messi in Kolkata)। মাঠের দিকে উড়ে এল চেয়ার, জলের বোতল। নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে গেলেন মেসি। লন্ডভন্ড যুবভারতী ক্রীড়াঙ্গন। গোটা ঘটনায় উত্তাল রাজ্য, রাজনীতি। এবার এই নিয়ে বিবৃতি দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও। জানিয়ে দেওয়া হল এটি এক সংস্থার আয়োজন করা একটি ব্যক্তিগত অনুষ্ঠান এবং ফেডারেশন শনিবার যুবভারতীতে আয়োজিত এই অনুষ্ঠানের পরিকল্পনা বা তা বাস্তবায়িত করার দায়িত্বে ছিল না।

ফেডারেশনের তরফে দাবি করা হয় এমন হাইপ্রোফাইল অনুষ্ঠানে সকলের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখাটা সর্বাধিক গুরুত্বপূর্ণ। ফেডারেশনের তরফে বিবৃতিতে বলা হয়, 'যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজার হাজার দর্শকরা লিওনেল মেসি, রদ্রিগো দি পল এবং লুইস সুয়ারেজকে দেখতে জমায়েত হয়ে যে ঘটনার সম্মুখীন হয়েছেন, তা নিয়ে ফেডারেশন উদ্বিগ্ন। এটি একটি আয়োজক সংস্থার আয়োজন করা ব্যক্তিগত ইভেন্ট। ফেডারেশন কোনওভাবেই এর আয়োজন, পরিকল্পনা এবং তা বাস্তবায়নের দায়িত্বে ছিল না। উপরন্তু, এই ঘটনার কোনও বিবরণ ফেডারেশনকে দেওয়া হয়নি এবং ফেডারেশনের তরফ থেকে কোনওরকমের অনুমতিও নেওয়া হয়নি।'

ফেডারেশনের তরফে আরও দাবি করা হয়, 'উপস্থিত ব্যক্তিবর্গ কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে শৃঙ্খলা রক্ষা করার জন্য সকলকে আমরা অনুরোধ করছি। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের নিরাপত্তা নিঃসন্দেহেই প্রাধান্য় পাওয়া উচিত।'               

 

 

এই ঘটনায় কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। অনুষ্ঠানে অব্যবস্থার অভিযোগে গ্রেফতার শতদ্রু দত্ত। মেসি উন্মাদনায় যুবভারতীতে চরম বিশৃঙ্খলা। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন মেসি। এরপরই দর্শক আসন থেকে ছোড়া হল জলের বোতল। প্রিয় তারকাকে ভালভাবে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ। টিকিট কেটেও ভাল করে দেখতে না পাওয়ার অভিযোগ।                                             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
FIFA World Cup: বিতর্কে তোলপাড় হওয়ার পরই বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফিফা, বিবৃতি দিয়ে কী ঘোষণা করল?
বিতর্কে তোলপাড় হওয়ার পরই বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফিফা, বিবৃতি দিয়ে কী ঘোষণা করল?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget