এক্সপ্লোর

Viral Video: কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

Lamine Yamal: লামিন ইয়ামাল এবার মরশুমের মাঝেই কেরলে? প্রথম দেখায় অন্তত এমনটাই মনে হবে।

কোল্লাম: মাত্র ১৯ বছর বয়সেই উয়েফা ইউরোর পর বিশ্বকাপও জিতে ফেলেছেন। জিতেছেন একাধিক লা লিগা খেতাব। সেই লামিন ইয়ামাল (Lamine Yamal) এবার মরশুমের মাঝেই কেরলে? প্রথম দেখায় অন্তত এমনটাই মনে হবে। মুখ থেকে চুলের স্টাইল, দাঁত, হাঁসি একেবারে সব অবিকল একরকম। কিন্তু আরেকটু কাছ থেকে খুব ভাল করে দেখলে বোঝা যাবে তিনি স্পেনের মহাতারকা লামিন ইয়ামাল নন, বরং কেরলের নিজস্ব ইয়ামাল। হ্যাঁ, কেরলের কোল্লামের চাক্কুভাল্লির ১৫ বছরের অ্যালন জেমসের সঙ্গে লামিন ইয়ামালের মুখের মিল সকলকে তাক লাগিয়ে দিচ্ছে।

স্থানীয় ব্লক পঞ্চায়েত সদস্য তথা ব্লগার নিখিল মনোহর অ্যালেনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়েন, যা গোটা বিশ্বের লোক দেখে এবং লামিন ইয়ামালের সঙ্গে তার অভাবনীয় মিল সকলকেই বিস্মিত করে দেয়। বার্সেলোনার জার্সি পরেই অ্যালেনের আরেকটি ভিডিও নেটিজেনদের আরও বিস্মিত করে। তার এক ভিডিও তো ইনস্টাগ্রামে ১৪ মিলিয়নের বেশি ভিউ পায়।

 

এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অ্যালেনের সোশ্যাল মিডিয়া ফলোয়ার সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তার ফলোয়ার ২০০ থেকে ২০ হাজার পার করে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার সুবাদে হঠাৎ প্রাপ্ত এই খ্যাতি রাতারাতি তাকে প্রচারের আলোয় এনে দিয়েছে। স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টে তাকে ডাকা হচ্ছে। লোকজন কেরলের ইয়ামালের সঙ্গে দেখা করতে আসছেন।

এ বিষয়ে 'কেরলের ইয়ামাল' ANI-কে এক সাক্ষাৎকারে জানায়, 'বহু লোকজন আমায় অনেকদিন থেকে বলছিল যে আমায় নাকি ইয়ামালের মতো দেখতে। তবে আমি তাতে তেমন গুরুত্ব দিইনি। কিন্তু বিশ্বকাপের সময়ই আমায় সকলে নোটিস করে। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর তো আমার জীবনই বদলে গিয়েছে। ইয়ামাল নিজে আমায় মেসেজ করলে আমি খুব খুশি হব।'

আরও পড়ুন:-

সে আরও যোগ করে, 'আমার পাড়া পড়শিরা খুব খুশি। সোশ্যাল মিডিয়ায় আমায় কটাক্ষও শুনতে হয়েছে, তবে আমি তা নিয়ে গা করি না। আর আমি তো ছোটবেলা থেকেই ফুটবল খেলি।'

ক্লাস ১০-র ছাত্র অ্যালেন নিজেও ফুটবল খেলে। তবে সে ইয়ামালের মতো ফরোয়ার্ড লাইনে নয়, বরং ডিফেন্ডার হিসাবে নিজের স্কুল পেরুভাজ়ি সরকারি স্কুলে খেলে। তার দাদাও কিন্তু ফুটবল খেলে। ইয়ামাল আর্জেন্তিনা তথা লিওনেল মেসির সমর্থক। তবে ইয়ামালের সুবাদে প্রাপ্ত এই খ্যাতির জেরেই সম্ভবত স্প্যানিশ তারকার প্রতিও তার একটি ভাল লাগা তৈরি হয়েছে।

 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Ronaldo Retirement: কেন আচমকা জাতীয় দল থেকে অবসর নিলেন রোনাল্ডো? নেপথ্যে রয়েছে কী কারণ?
কেন আচমকা জাতীয় দল থেকে অবসর নিলেন রোনাল্ডো? নেপথ্যে রয়েছে কী কারণ?
Ronaldo Retirement: দীর্ঘ ২৩ বছরের সফর শেষ হল, অবসর ঘোষণা করে কী বললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
দীর্ঘ ২৩ বছরের সফর শেষ হল, অবসর ঘোষণা করে কী বললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
SAFF Championship: ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ
ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ
Advertisement

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget