এক্সপ্লোর

Praveen Kumar: লরির ধাক্কায় গাড়ি ধ্বংস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ক্রিকেটার ও তাঁর ছেলে

BCCI: গাড়ি দুর্ঘটনার কবলে আরও এক ক্রিকেটার। অল্পের জন্য প্রাণরক্ষা হল তাঁর।

মেরঠ: ঋষভ পন্থের (Rishabh Pant) গাড়ি দুর্ঘটনার রেশ এখনও সকলের মনে টাটকা। কার্যত মৃত্যুমুখ থেকে ফিরেছিলেন পন্থ। এখনও তিনি সেরে ওঠার লড়াই চালাচ্ছেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে তাঁর রিহ্যাব।

তার মাঝেই গাড়ি দুর্ঘটনার কবলে আরও এক ক্রিকেটার। অল্পের জন্য প্রাণরক্ষা হল তাঁর।

কে তিনি? জাতীয় দলের প্রাক্তন পেসার প্রবীণ কুমার (Praveen Kumar)। গাড়ি দুর্ঘটনার কবলে ভারতের প্রাক্তন ক্রিকেটার। মঙ্গলবার রাতে মেরঠে একটি ট্রাক সামনে থেকে এসে ধাক্কা মারে তাঁর গাড়িতে। সেই সময় গাড়িতে প্রবীণের সঙ্গে ছিল তাঁর ছেলেও। এই ঘটনায় ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ।

কেমন আছেন প্রবীণ? প্রাক্তন তারকা প্রবীণ কুমারের গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে দুর্ঘটনায়। তবে ক্ষতি হয়নি প্রাক্তন পেসার বা তাঁর পুত্রের। ভাল আছেন তাঁরা।

মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের মেরঠে ঘটে এই দুর্ঘটনা। রাত ১০টা নাগাদ দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় প্রবীণ কুমারের ল্যান্ড রোভার গাড়িতে। দুর্ঘটনার সময় প্রবীণের সঙ্গে গাড়িতেই ছিল তাঁর ছেলে। সেও আহত হননি। তবে প্রবীণের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় সিভিল লাইনস পুলিশ। তারা ধাক্কা দেওয়া গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়। সেই সঙ্গে প্রবীণ কুমার ও তাঁর ছেলেকে বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করে পুলিশ। প্রবীণ কুমার পাণ্ডব নগর থেকে মুলতান নগরে নিজের বাড়িতে ফিরছিলেন।

এই নিয়ে দ্বিতীয়বার গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন প্রবীণ কুমার। ২০০৭ সালে আন্তর্জাতিক কেরিয়ার শুরু হওয়ার পর পরই প্রবীণের গাড়ি দুর্ঘটনা হয়েছিল। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Praveen Kumar (PK) (@praveenkumarofficial)

সূত্রের খবর, মঙ্গলবার স্থানীয় বাসিন্দারাই প্রথমে ট্রাকচালককে ধরেন। কিছু ক্ষণ পরে সেখানে পুলিশ এসে পৌঁছলে পুলিশের হাতে ট্রাকচালককে তাঁরা তুলে দেন। ট্রাকচালককে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ট্রাকচালককে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget