এক্সপ্লোর

Asad Rauf: ভারতীয় বোর্ড নির্বাসিত করেছিল, বিতর্কিত আম্পায়ার লাহৌরে দোকান চালাচ্ছেন

PCB: ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত আম্পায়ারিং-এর সঙ্গে যুক্ত ছিলেন আসাদ। মোট ১৭০টি ম্যাচে তিনি আম্পায়ারিং করেছেন, যার মধ্যে রয়েছে ৪৯টি টেস্ট, ৯৮টি ওয়ান ডে এবং ২৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

লাহৌর: তিনি যখন আম্পায়ারিং করতেন, বারবার বিতর্কে জড়িয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) তাঁকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করে। পাকিস্তানের আম্পায়ার সেই আসাদ রউফ (Asad Rauf) এখন ক্রিকেট থেকে অনেক দূরে। লাহৌরে দুটি দোকান চালাচ্ছেন তিনি।

২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত আম্পায়ারিং-এর সঙ্গে যুক্ত ছিলেন আসাদ। মোট ১৭০টি ম্যাচে তিনি আম্পায়ারিং করেছেন, যার মধ্যে রয়েছে ৪৯টি টেস্ট, ৯৮টি ওয়ান ডে এবং ২৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। আইসিসি'র এলিট প্যানেল আম্পায়ারদের অন্যতম ছিলেন রউফ।

কিন্তু ক্রিকেট থেকে এখন কয়েক যোজন দূরে থাকেন রউফ। তিনি জানিয়েছেন, ক্রিকেটের প্রতি তাঁর আর কোনও আগ্রহই নেই। কী করেন এখন তিনি?

বর্তমানে লাহৌরে লাণ্ডা বাজারে নিজের জামা-কাপড় ও জুতোর দোকান চালান তিনি। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের প্রতিনিধি তাঁর কাছে হাজির হয়েছিলেন। তিনি কেমন আছেন, কী করছেন তা দেখতে। ক্রিকেট ছেড়ে কেমন রয়েছেন, এখন আর খেলা দেখেন কি না, এই সব প্রশ্নে বেশ বিরক্তই শুনিয়েছে রউফকে। তিনি বলেন, "না, আমি নিজেই যখন পুরো জীবন খেলিয়ে কাটিয়ে দিলাম তখন এখন আর কাকে দেখার আছে। ২০১৩ সালের পর ক্রিকেটের সঙ্গে আমার আর কোনও যোগাযোগ নেই। কারণ আমি যে কাজটা ত্যাগ করি সেটা পুরোপুরি ভাবেই ত্যাগ করি।"

আন্তর্জাতিক ক্রিকেটে সুনামের সঙ্গে আম্পায়ারিং করালেও আইপিএল-এ আম্পায়ারিং করানোর সময়ে বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়ে তাঁর নাম। ২০১৬ সালে বিসিসিআই পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করে রউফের উপর। ২০১৩ সালে আইপিএল-এর সময়ে রউফের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং-এ জড়িয়ে থাকার গুরুতর অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল এক বুকির থেকে তিনি মূল্যবান উপহার গ্রহণ করেছিলেন। সেই সময়েও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন রউফ। নিজের অবস্থানে এখনও অনড় তিনি। বলেছেন, "এই সবের সঙ্গে আমার কোনও সম্পর্কই ছিল না। অভিযোগ ওদেরই (বিসিসিআই) তরফ থেকে এসেছিল আর ওরাই সিদ্ধান্ত নিয়ে নিল। পরবর্তী সময়ে এই বিষয়গুলি ছাড়া আমার সেরা সময়টা আমি কাটিয়েছি আইপিএল-এ।"

২০১২ সালেও বিতর্কে জর্জরিত হতে হয়েছিল রউফকে। আইসিসি'র একটা সময়ে অন্যতম সেরা আম্পায়ারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন মুম্বইয়ের এক মডেল। সব মিলিয়ে ক্রিকেটের বিতর্কিত চরিত্র হিসাবেই থেকে গিয়েছেন রউফ।

আরও পড়ুন: আরও শক্তিশালী এটিকে মোহনবাগান, যোগ দিলেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget