এক্সপ্লোর

Brendan Hamill joins ATKMB: আরও শক্তিশালী এটিকে মোহনবাগান, যোগ দিলেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার

ATK MB: আইএসএলের আগে ঘর গুছিয়ে নিচ্ছে সবুজ-মেরুন শিবির। এবার অস্ট্রেলিয়ার ডিফেন্ডারকে সই করাল এটিকে মোহনবাগান (ATK MB)।

কলকাতা: চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (East Bengal) যখন লগ্নিকারী জটে আটকে রয়েছে, দলগঠনও বিশ বাঁও জলে, তখন ঘর গুছিয়ে নিচ্ছে এটিকে মোহনবাগান। আইএসএলের আগে ঘর গুছিয়ে নিচ্ছে সবুজ-মেরুন শিবির। এবার অস্ট্রেলিয়ার ডিফেন্ডারকে সই করাল এটিকে মোহনবাগান (ATK MB)।

মেলবোর্ন ভিকট্রির ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল খেলবেন সবুজ মেরুনে। দলের রক্ষণ আরও মজবৃত করতে 'এ' লিগের তারকা ফুটবলার ব্রেন্ডন হ্যামিলকে (Brendan Hamill) সই করাল এটিকে মোহনবাগান। অস্ট্রেলিয়া লিগে গত মরসুমের রানার্স ক্লাব মেলবোর্ন ভিকট্রি।

আসন্ন এ এফ সি কাপের সেমিফাইনাল পর্বের জন্য এশীয় কোটার একজন ডিফেন্ডার খুঁজছিলেন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। সেই রণনীতির কারণেই দলের চতুর্থ বিদেশি হিসাবে এশীয় কোটায় নেওয়া হল অভিজ্ঞ এই অজি ডিফেন্ডারকে। দক্ষিণ কোরিয়ার লিগে এবং অস্ট্রেলিয় লিগের সফল ব্রেন্ডনের গুণ, তিনি রক্ষণ সামলানোর পাশাপাশি অ্যাটাকিং ফুটবলেও সমান দক্ষ। ভাল পাসার। রক্ষণ থেকে উঠে গিয়ে গোলও করেন। গত মরসুমে 'এ লিগে তাঁর তিনটি গোল আছে।

মেলবোর্ন ভিকট্রিতে খেলার আগে 'এ' লিগের ক্লাব মেলবোর্ন হার্ট, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স, ওয়েস্টার্ন ইউনাইটেডের মতো ক্লাবে অপরিহার্য ফুটবলার ছিলেন হ্যামিল। কে-লিগে খেলেছেন সেওনগামে। অস্ট্রেলিয়ার যুব ও বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছেন হ্যামিল। এ এফ সি কাপে খেলার অভিজ্ঞতাও আছে তাঁর।

হ্যামিল যোগ দেওয়ায় ফেরান্দোর রক্ষণ আরও মজবুত হল। জুয়ান ফেরান্দো বলেছেন, “হ্যামিলকে বেছে নেওয়ার কারণ ও শুধু রক্ষণে নির্ভরতা জোগায় না, পিছন থেকে খেলাটা তৈরিও করে। ও দলে যোগ দেওয়ায় আমার রক্ষণ কঠিন সময়ে ওর থেকে সাহায্য পাবে। অস্ট্রেলিয় লিগে ওর খেলা আমি দেখেছি। ওর অভিজ্ঞতা দলকে সমৃদ্ধ করবে।“

ব্রেন্ডন হ্যামিল নিজে বলেছেন, “ভারতীয় ফুটবল সম্পর্কে যে তথ্য জেনেছি তাতে এই ক্লাবের একটা বিশাল ফুটবল ইতিহাস আছে। সবুজ মেরুন জার্সির ঐতিহ্য ও পরম্পরা ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছে। অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও সেটাই আমাকে টেনেছে। ভারতে এসে এই ক্লাবকে সাফল্য ও ট্রফি এনে দেওয়ার জন্য মুখিয়ে আছি। শুনেছি কলকাতা ফুটবলের শহর। এই ক্লাবের কোটি কোটি সমর্থক রয়েছে। নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছি।"

আরও পড়ুন: একই দিনে হার ইস্টবেঙ্গল-মোহনবাগানের, ফাইনালে কালীঘাটের সামনে ভবানীপুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget