এক্সপ্লোর

করোনাভাইরাস মোকাবিলায় মোদির লকডাউনের সিদ্ধান্তের প্রশংসা শোয়েব আখতারের

করোনাভাইরাস মোকাবিলায় ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই মহামারী রুখতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। লকডাউনে সমস্যার মুখোমুখি লোকজনের সাহায্যে এগিয়ে এসেছে প্রশাসন। ক্রীড়া জগতেও এর প্রভাব পড়েছে। পাকিস্তানের প্রাক্তন পেস বোলার শোয়েব আখতার করোনা সংকট মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসা করেছেন।

  নয়াদিল্লি: করোনাভাইরাস মোকাবিলায় ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই মহামারী রুখতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। লকডাউনে সমস্যার মুখোমুখি লোকজনের সাহায্যে এগিয়ে এসেছে প্রশাসন। ক্রীড়া জগতেও এর প্রভাব পড়েছে। পাকিস্তানের প্রাক্তন পেস বোলার শোয়েব আখতার করোনা সংকট মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসা করেছেন। উল্লেখ্য, ভারতের মতো পাকিস্তানও করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে। ভাইরাসের সংক্রমণ রোধে পাকিস্তানে লকডাউনের প্রয়োজনীয়তা নিয়ে অনেক আগেই সওয়াল করেছিলেন রওয়ালপিন্ডি এক্সপ্রেস। দেশে লোকজনের মধ্যে সচেতনতার অভাব নিয়েও নিজের মতামত ব্যক্ত করতে পিছু হঠেননি তিনি। ভারতে লকডাউন মোকাবিলায় গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন আগুনে গতির এই বোলার। ৪৪ বছরের এই বোলার হেলো অ্যাপে এক ভিডিওতে বলেছেন, লকডাউন প্রধানমন্ত্রী মোদির একটা বড়সড় সিদ্ধান্ত। এই কঠিন সময়ে এ ধরনের সিদ্ধান্ত ছিল অত্যন্ত প্রয়োজনীয়। আন্তর্জাতিক কেরিয়ারে ৪৬ টেস্ট, ১৬৩ একদিনের ম্যাচ ও ১৫ টি ২০ খেলেছেন শোয়েব। তিনি বলেছেন, এমন একটি সময়ে ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটাতে পারে। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ আয়োজন করলে খেলার মাধ্যমে দ্বিপাক্ষিক সুসম্পর্ক গড়ে তোলা যেতে পারে। এর আগে শোয়েব বলেছিলেন যে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে তহবিল সংগ্রহের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট সিরিজের আয়োজন করা দরকার। কিন্তু তাঁর ওই প্রস্তাব খারিজ করেছিলেন কপিল দেব ও সুনীল গাওস্করের মতো ক্রিকেট ব্যক্তিত্বরা।

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget