এক্সপ্লোর

উমর আকমলের মানসিক চিকিৎসার প্রয়োজন, নির্বাসনের সিদ্ধান্ত সঠিক, বললেন পিসিবি-র প্রাক্তন প্রধান

নির্বাসিত পাক ক্রিকেটার উমর আকবল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)-র প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠি। তিনি বলেছেন, উমরের মৃগী রোগ ছিল, ফিটও হয়েছে।

করাচি: নির্বাসিত পাক ক্রিকেটার উমর আকবল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)-র প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠি। তিনি বলেছেন, উমরের মৃগী রোগ ছিল, ফিটও হয়েছে। কিন্তু রোগ সারাতে চিকিৎসা করতে রাজি হননি। নাজম আরও বলেছেন, ওর যে সব সমস্যা রয়েছে তা কাটিয়ে উঠতে মানসিক রোগ চিকিত্সকের সাহায্য প্রয়োজন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর আগে ম্যাচ-ফিক্সিংয়ের প্রস্তাবের কথা কর্তৃপক্ষকে না জানানোর জন্য পিসিবি তিন বছরের জন্য নির্বাসিত করেছে উমরকে। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত পিসিবি প্রধান নাজম শেঠি বলেছেন, দায়িত্বভার গ্রহণের পর তাঁকে উমরের সঙ্গে যুক্ত সমস্যার সমাধান করতে হয়েছিল। ২০১৩-তে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় মৃগী রোদের কারণে ফিট হয়েছিলেন উমর। কিন্তু বারংবার চিকিত্সকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও কান দেননি উমর। নাজম বলেছেন, সফর শেষে দেশে ফিরে আসার পর উমরকে ক্রিকেট থেকে বিরতি নিয়ে চিকিত্সা করাতে বলেছিলাম। কিন্তু সে কথা না শুনে ও খেলা চালিয়ে যায়। প্রাক্তন পিসিবি প্রধান বলেছেন, আচার-আচরণ শুধরে নেওয়ার জন্য উমরকে অনেকবারই সতর্ক করা হয়। কিন্তু উমর এ সবের তোয়াক্কাই করেননি। নাজম শেঠি বলেছেন, ওর শারীরিক ও মানসিক উভয় সমস্যাই রয়েছে। ওকে অনেকবারই আচরণ শুধরানোর কথা বলা হয়। কিন্তু এ সবে থোড়াই করেয়ার করে ও নিজেকে প্রায়ই বিতর্কে জড়িয়েছে। প্রাক্তন পিসিবি প্রধান উমরের তিন বছরের নির্বাসনকে যুক্তিযুক্ত বলেই মনে করছেন।  তিনি বলেছেন, আমরা উমরকে সতর্ক করেছিলাম। এর আগে ওকে নির্বাসিতও করেছিলাম। এজন্য ওর তিন বছরের নির্বাসনের সাজা খুবই সঙ্গত। ও সব সময় দেশের জন্য নয়, নিজের জন্যই খেলেছে। প্রতিভাবান হওয়া সত্ত্বেও ও শৃঙ্খলার ধারও ধারে না। ও যদি মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয় এবং চিকিত্সা করায়, তাহলে ওর মধ্যে শৃঙ্খলা ফিরতে পারে। "

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget