এক্সপ্লোর

বাউন্ডারি সংখ্যার নিয়ম ‘হাস্যকর’, সমালোচনায় গম্ভীর, যুবরাজ, জোন্স, ন্যাশের মতো প্রাক্তন ক্রিকেটাররা, খতিয়ে দেখা উচিত, বললেন রোহিত

বাউন্ডারি সংখ্যার নিরিখে গতকাল ক্রিকেট বিশ্বকাপ খেতাবের নিষ্পত্তি হয়েছে। রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে বেশি বাউন্ডারি মারার জন্য ইংল্যান্ডকে খেতাব জিতেছে। নিউজিল্যান্ডকে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

  নয়াদিল্লি:  বাউন্ডারি সংখ্যার নিরিখে গতকাল ক্রিকেট বিশ্বকাপ খেতাবের নিষ্পত্তি হয়েছে। রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে বেশি বাউন্ডারি মারার জন্য ইংল্যান্ডকে খেতাব জিতেছে। নিউজিল্যান্ডকে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ফাইনালে ম্যাচের ফলাফল নিষ্পত্তির জন্য আইসিসি-র এই নিয়মকে তুলোধুনো করছেন প্রাক্তন ক্রিকেটারা। এমনকি বর্তমান ক্রিকেটারদের কেউ কেউ এই নিয়ম নিয়ে অসন্তোষ গোপন রাখেননি। গতকাল লর্ডসে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ গড়ায় সুপার ওভার পর্যন্ত। কিন্তু সুপার ওভারের ফলাফলও টাই হওয়ার পর বাউন্ডারি সংখ্যার ভিত্তিতে ফলাফল নির্ধারিত হয়। ইংল্যান্ড মোট ২২ টি চার ও দুটি ছয় মেরেছিল। অন্যদিকে, নিউজিল্যান্ডের বাউন্ডারি সংখ্যা ১৬। ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মাও এই নিয়ম নিয়ে মুখ খুলেছেন। তাঁর ট্যুইট-ক্রিকেটের কিছু কিছু নিয়ম সত্যিই খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তাঁর মতেরই প্রতিধ্বনি করেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার, অধুনা সাংসদ গৌতম গম্ভীর।  তাঁর ট্যুইটার হ্যান্ডেলে গম্ভীর লিখেছেন, এ ধরনের একটি ম্যাচের ফলাফল কোন দল সবচেয়ে বেশি বাউন্ডারি মেরেছে, তার  ভিত্তিতে নির্ধারিত হয়, তা বোধগম্য হচ্ছে না। এটা একেবারেই হাস্যকর নিয়ম। ম্যাচটা টাই হওয়া উচিত ছিল। তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের জন্য আমি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড-উভয় দলকেই অভিনন্দন। যুবরাজ সিংহও এই নিয়মের সঙ্গে একেবারেই সহমত নন। তাঁর ট্যুইট- আমি এই নিয়মের সঙ্গে একেবারেই সহমত নই। তবে নিয়ম নিয়মই। শেষপর্যন্ত বিশ্বকাপ জয়ের জন্য ইংল্যান্ডকে অভিনন্দন। কিন্তু নিউজিল্যান্ডের জন্য খারাপ লাগছে। ওরা শেষ পর্যন্ত লড়াই করেছে। দারুণ একটা ফাইনাল হল। নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার স্কট স্টাইরিশ আইসিসি-কে বিদ্রুপ করেছেন। তাঁর ট্যুইট-'আইসিসি হাসির পাত্র'। অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান ডিন জোন্সও আইসিসি-র এই নিয়মকে অন্যায্য আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ডিএল পদ্ধতির ভিত্তি রান ও উইকেট পতন। কিন্তু ফাইনালের ফলাফল শুধু বাউন্ডারির সংখ্যা দিয়ে নির্ধারিত হল। এটা একেবারেই ন্যায্য নয়। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররাও ওই নিয়মের সমালোচনা করেছেন। তাঁরা বলেছেন, এটা একেবারেই অবান্তর ও দুর্ভাগ্যজনক। প্রাক্তন কিউই অলরাউন্ডার ডিওন ন্যাশ বলেছেন, 'ফাইনালের পর প্রতারিত মনে হচ্ছে'।  এই নিয়মকে হাস্যকর বলেও মন্তব্য করেছেন তিনি। সেইসঙ্গে তিনি বলেছেন, টুর্নামেন্টের আগেই ওই নিয়ম তৈরি হয়েছিল। তাই এখন এটা নিয়ে অভিযোগের কোনও কারণ নেই। তবে নিয়ম তৈরির ক্ষেত্রে চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ২০১৫-র বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের পরাজিত দলের সদস্য কাইল মিলস বলেছেন, উইকেট সংখ্যার ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা যেত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget