এক্সপ্লোর

French Open: সেমিতে সিলিস-বধ, ফরাসি ওপেনের ফাইনালে ক্যাসপার রুডের প্রতিদ্বন্দ্বী 'আদর্শ' নাদাল

Grand Slam Final : জয়ের পর রুড বলেন, "এটা আমার কাছে একটা দারুণ ম্যাচ ছিল। আমার শুরুটা ভাল হয়নি। প্রথম সেটে ভাল খেলেছিল মারিন। "

প্যারিস : মারিন সিলিস-কে হারিয়ে ফরাসি ওপেনের (French Open) ফাইনালে ক্যাসপার রুড (Casper Ruud)। নরওয়ের প্রথম খেলোয়াড় হিসেবে কোনও গ্রান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন ২৩-এর ক্যাসপার। ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল।

ক্যাসপার রুড ৩-৬, ৬-৪, ৬-২ ও ৬-২ ব্যবধানে সিলিসকে হারান। জয়ের পর রুড বলেন, "এটা আমার কাছে একটা দারুণ ম্যাচ ছিল। আমার শুরুটা ভাল হয়নি। প্রথম সেটে ভাল খেলেছিল মারিন। "

এদিকে ফাইনালে তাঁর মুখোমুখি হচ্ছেন ১৩ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল। এপ্রসঙ্গে রুড বলেন, রাফার দিকে তাকিয়ে আছি। কোর্টে কীভাবে আচরণ করতে হয়, তার নিখুঁত উদাহরণ ও। কখনোই আশা ছাড়ে না এবং অভিযোগ জানায় না। আমার জীবনের আদর্শ নাদাল।

আরও পড়ুন ; 'ওর জন্য কষ্ট হচ্ছে,' ফরাসি ওপেনের ফাইনালে উঠে মন জিতে নিলেন নাদাল

আগেই আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে ম্যাচে ওয়াকওভার পেয়ে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেছেন নাদাল। সংশ্লিষ্ট ম্যাচে প্রথম সেট টাইব্রেকারে ৭-৬ জিতে নেন নাদাল। দ্বিতীয় সেট তখন ৬-৬ অবস্থায়। নাদালের একটি শট ফেরাতে গিয়ে সুরকির কোর্টে গোড়ালি মচকে বসেন জেরেভ। কোর্টেই শুয়ে যন্ত্রণায় কাতরাতে শুরু করেন। সঙ্গে সঙ্গেই ফিজিও দৌড়ে আসেন। তাঁর শুশ্রূষা শুরু হয়। কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠেও বসেন জেরেভ। পরে দাঁড়ালেও, পা ফেলতে পারেননি। তাঁর চোখমুখ যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিল। শেষে ক্রাচ নিয়ে কোর্ট ছাড়েন জেরেভ। ওয়াকওভার পেয়ে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে যান নাদাল। ম্যাচের ফল তখন ছিল ৭-৬, ৬-৬।

নাদালের সামনে এখন ১৪তম ফরাসি ওপেন জয়ের হাতছানি। এই ম্যাচ জিতলে ট্রফির দিকে আরও এগিয়ে যাবেন নাদাল, এই ছিল পরিস্থিতি। প্রথম সেটে অবশ্য রাফার শুরুটা ভাল হয়নি। একটা সময় পিছিয়ে ছিলেন ৩-৪ গেমে। সেখান থেকে ৫-৪ ব্যবধানে এগিয়ে যান নাদাল। জেরেভের একটি সার্ভিস ব্রেক করেন তিনি। সেট শেষ হয় ৬-৬ গেমে। ফলে প্রথম সেটেই দেখা গেল টাইব্রেকার। তাতে নাদাল জিতে ১-০ এগিয়ে যান। টাইব্রেকারে টানা পাঁচ পয়েন্ট পান নাদাল। তার পরেও লড়লেন জেরেভ। শেষমেশ সেট জিতলেন নাদালই।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
Jasprit Bumrah: কেউ বলছেন বিশ্রামে যেতে, কেউ অবসরের পরামর্শ দিচ্ছেন, বুমরাকে নিয়ে নানা মুনির নানা মত
কেউ বলছেন বিশ্রামে যেতে, কেউ অবসরের পরামর্শ দিচ্ছেন, বুমরাকে নিয়ে নানা মুনির নানা মত
Kaif On Sooryavanshi: 'একাদশে না খেলিয়ে ওকে দিয়ে জল বওয়ানো হয়েছে', বৈভবের পাশে দাঁড়িয়ে গম্ভীরদের একহাত নিলেন কাইফ
'একাদশে না খেলিয়ে ওকে দিয়ে জল বওয়ানো হয়েছে', বৈভবের পাশে দাঁড়িয়ে গম্ভীরদের একহাত নিলেন কাইফ

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget