এক্সপ্লোর

French Open 2022: 'ওর জন্য কষ্ট হচ্ছে,' ফরাসি ওপেনের ফাইনালে উঠে মন জিতে নিলেন নাদাল

Rafa Nadal: ওয়াকওভার পেয়ে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন নাদাল। ম্যাচের ফল তখন ছিল ৭-৬, ৬-৬।

প্যারিস: তিনি ইতিহাসে নাম তুলে ফেলেছেন। টেনিস বিশ্বের প্রথম খেলোয়াড় হিসাবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতে। কিংবদন্তি খেলোয়াড় হওয়ার পাশাপাশি মানুষ হিসাবে কেন রাফায়েল নাদাল (Rafael Nadal) সকলের প্রিয়, সেটা ফের একবার বুঝিয়ে দিলেন স্পেনের মহাতারকা।

ফরাসি ওপেনের সেমিফাইনালে তাঁর বিরুদ্ধে আলেকজান্ডার জেরেভ প্রবল লড়াই করছিলেন। প্রথম সেট টাইব্রেকারে ৭-৬ জিতে নেন নাদাল। দ্বিতীয় সেট তখন ৬-৬ অবস্থায়। নাদালের একটি শট ফেরাতে গিয়ে সুরকির কোর্টে গোড়ালি মচকে বসেন জেরেভ। কোর্টেই শুয়ে যন্ত্রণায় কাতরাতে শুরু করেন। সঙ্গে সঙ্গেই ফিজিও দৌড়ে আসেন। তাঁর শুশ্রূষা শুরু হয়। কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠেও বসেন জেরেভ। পরে দাঁড়ালেও, পা ফেলতে পারেননি। তাঁর চোখমুখ যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিল। শেষে ক্রাচ নিয়ে কোর্ট ছাড়েন জেরেভ। ওয়াকওভার পেয়ে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন নাদাল। ম্যাচের ফল তখন ছিল ৭-৬, ৬-৬।

তবে কেন নাদাল চ্যাম্পিয়ন, তা ফের একবার প্রমাণ করলেন। এভাবে ফাইনালে উঠে যেন তিনি খুশি নন। ফরাসি ওপেনের সঞ্চালককে বলেন, 'জেরেভের কান্না শুনে ভীষণ কষ্ট হচ্ছিল। ওর জন্য ভীষণ খারাপ লাগছে। খুব লড়াই করে এই জায়গায় পৌঁছেছিল। আমার খুব ভাল বন্ধুও।'

নাদালের সামনে ১৪তম ফরাসি ওপেন জয়ের হাতছানি। এই ম্যাচ জিতলে ট্রফির দিকে আরও এগিয়ে যাবেন নাদাল, এই ছিল পরিস্থিতি। প্রথম সেটে অবশ্য রাফার শুরুটা ভাল হয়নি। একটা সময় পিছিয়ে ছিলেন ৩-৪ গেমে। সেখান থেকে ৫-৪ ব্যবধানে এগিয়ে যান নাদাল। জেরেভের একটি সার্ভিস ব্রেক করেন তিনি। সেট শেষ হয় ৬-৬ গেমে। ফলে প্রথম সেটেই দেখা গেল টাইব্রেকার। তাতে নাদাল জিতে ১-০ এগিয়ে যান। টাইব্রেকারে টানা পাঁচ পয়েন্ট পান নাদাল। তার পরেও লড়লেন জেরেভ। শেষ মেশ সেট জিতলেন নাদালই।

দ্বিতীয় সেট ৬-৬ অবস্থায় থাকার সময়ই দুর্ঘটনা জেরেভের। তারপরই খোঁড়াতে খোঁড়াতে কোর্ট ছেড়ে বেরিয়ে যান জেরেভ। ওয়াকওভার পেয়ে ফাইনালে পৌঁছে গেলেন রাফা।

আরও পড়ুন: ট্রেনে ভয়াবহ ডাকাতির শিকার বাংলার জিমন্যাস্টিক্স দল, ২৪ ঘণ্টা পরেও নেওয়া হল না FIR

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget