এক্সপ্লোর

অরুণ জেটলির জন্য দিল্লির অনেক খেলোয়াড় ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছিল, শোকপ্রকাশ করে বার্তা সহবাগের, পিতৃতূল্য ব্যক্তিত্ব, বললেন গম্ভীর

শনিবার দুপুরে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এইমসে আজ দুপুর ১২ টা বেজে সাত মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলেও। বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর, ভিভিএস লক্ষ্মণের মতো প্রাক্তন ক্রিকেটার সহ ভারতীয় দলের ওপেনার শিখর ধবন জেটলির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

নয়াদিল্লি: শনিবার দুপুরে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এইমসে আজ দুপুর ১২ টা বেজে সাত মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলেও। বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর, ভিভিএস লক্ষ্মণের মতো প্রাক্তন ক্রিকেটার সহ ভারতীয় দলের ওপেনার শিখর ধবন জেটলির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সহবাগের ট্যুইট- 'অরুণ জেটলিজীর প্রয়াণে মর্মাহত। জনজীবনে অবিস্মরণীয় অবদানের পাশাপাশি দিল্লির অনেক খেলোয়াড়ের ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। একটা সময় খুব দিল্লি থেকে খুব বেশি ক্রিকেটার সর্বোচ্চ পর্যায়ে সুযোগ পেত না। কিন্তু ডিডিসিএ-তে তাঁর নেতৃত্বে আমি ছাড়াও আরও অনেক খেলোয়াড়ই ভারতকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিল। তিনি খেলোয়াড়দের সমস্যা শুনতেন এবং সেই সব সমস্যার সমাধান করতেন। তাঁর শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই'। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর জেটলিকে পিতৃতূল্য ব্যক্তিত্ব বলে অভিহিত করেছেন। তাঁর ট্যুইট-'একজন বাবা সন্তানকে কথা বলতে শেখান, কিন্তু একজন পিতৃতূল্য ব্যক্তিত্ব শেখান কীভাবে কথা বলতে হয়। একজন বাবা হাঁটতে শেখান, কিন্তু একজন পিতৃতূল্য ব্যক্তিত্ব এগিয়ে যেতে শেখান। একজন বাবা নামকরণ করেন, কিন্তু একজন পিতৃতূল্য ব্যক্তিত্ব পরিচিতি দেন। আজ আমি আমার পিতৃতূল্য অরুণ জেটলিকে হারালাম'। জেটলির প্রয়ানে শোকপ্রকাশ করেছেন শিখর ধবন ও ভিভিএস লক্ষ্মণও।

সেরা শিরোনাম

NZ vs IND Live: পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget