এক্সপ্লোর

বিশ্বকাপ ফাইনালে ধোনি শতরানের কথা মনে করিয়ে দিতেই মনঃসংযোগ নষ্ট হয়, জানালেন গম্ভীর

বিশ্বকাপ ফাইনালে ১১৪ রানে ভারতের ৩ উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে ১০৯ রান যোগ করেন গম্ভীর ও ধোনি। এই ইনিংসটাই ভারতের জয় নিশ্চিত করে।

নয়াদিল্লি: ২০১১ সালে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে ৯৭ রানে আউট হয়ে যাওয়ার জন্য তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকেই দায়ী করলেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের এই প্রাক্তন বাঁ হাতি ওপেনার একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি ৯৭ রানে ব্যাটিং করার সময় কী হয়েছিল, এই প্রশ্ন বহুবার করা হয়েছে। আমি সবাইকে বলেছি, ৯৭ রানে পৌঁছনোর আগে পর্যন্ত ব্যক্তিগত স্কোরের কথা ভাবিনি। আমি শুধু টার্গেটের কথাই ভাবছিলাম। আমার মনে আছে, একটি ওভার শেষ হওয়ার পর ধোনি আমাকে বলে, আর তিন রান বাকি আছে। সেটা করতে পারলেই শতরান হয়ে যাবে। এই কথা শুনেই আমার মনঃসংযোগ নষ্ট হয়ে যায়।’ গম্ভীর আরও বলেছেন, ‘কেউ যদি হঠাৎ ব্যক্তিগত পারফরম্যান্স, ব্যক্তিগত স্কোরের কথা ভাবতে শুরু করে, তাহলে অন্যরকম কিছু করার চেষ্টা করে। ধোনি আমাকে শতরানের কথা মনে করিয়ে দেওয়ার আগে পর্যন্ত শুধু শ্রীলঙ্কার টার্গেটের কথাই ভাবছিলাম। সেটার কথাই যদি মাথায় থাকত, তাহলে হয়তো সহজেই শতরান করে ফেলতাম। কারণ, ৯৭ রানের আগে পর্যন্ত আমি বাস্তবের জগতে ছিলাম। কিন্তু যখনই আমার মনে হল, আর মাত্র তিন রান করলেই শতরান হয়ে যাবে, তখন সেই ভাবনাটাই আমাকে পেয়ে বসল।’ বিশ্বকাপ ফাইনালে ১১৪ রানে ভারতের ৩ উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে ১০৯ রান যোগ করেন গম্ভীর ও ধোনি। এই ইনিংসটাই ভারতের জয় নিশ্চিত করে। তবে দারুণ ইনিংস খেলেও, নায়ক হতে পারেননি গম্ভীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: লোঢা আইনে 'বাতিল'রা কি CAB-র জরুরি বৈঠকে থাকতে পারবেন? প্রশ্ন ময়দানে, বিজ্ঞপ্তি নিয়েও বিতর্ক
লোঢা আইনে 'বাতিল'রা কি CAB-র জরুরি বৈঠকে থাকতে পারবেন? প্রশ্ন ময়দানে, বিজ্ঞপ্তি নিয়েও বিতর্ক
ENG vs IND: অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয়
অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয়
FIFA World Cup 2026: বিশ্বকাপের সবথেকে জমাট রক্ষণ, সুপার সাব মেরিনো-ম্যাজিক, কোন পথে শেষ চারে পৌঁছেছে স্পেন?
বিশ্বকাপের সবথেকে জমাট রক্ষণ, সুপার সাব মেরিনো-ম্যাজিক, কোন পথে শেষ চারে পৌঁছেছে স্পেন?
FIFA World Cup 2026: সেমিফাইনালপূর্বে ইয়ামালকে নিয়ে হুঁশিয়ারি স্পেন কোচের, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে লামিনও
সেমিফাইনালপূর্বে ইয়ামালকে নিয়ে হুঁশিয়ারি স্পেন কোচের, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে লামিনও

ভিডিও

Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার
Border Secuirity: সীমান্তে নজরদারি-নিরাপত্তায় জোর বিএসএফের ডিজির | ABP Ananda Live
Arjun Singh: মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget