এক্সপ্লোর

একদিনের দলে শুভমন, রাহানে নেই! ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নির্বাচনে অবাক সৌরভ

৩ অগাস্ট থেকে শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

কলকাতা: ৩ অগাস্ট থেকে শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে প্রথমে ৩টি একদিনের ম্যাচ, তারপর ৩টি টি-টোয়েন্টি খেলবে ভারত। যার মধ্যে ২টি টি-টোয়েন্টি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সব শেষে ২টি টেস্ট খেলে দেশে ফিরবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। ইতিমধ্যেই এই সফরের জন্য দলও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে টেস্ট দলে রাখা হয়েছে ঋদ্ধিমান সাহাকে। স্কোয়াডে রাখা হয়েছে ইশান্ত শর্মা, উমেশ যাদবকে। একদিনের দলে জায়গা পেয়েছেন কেদার যাদবও। সদ্য সমাপ্ত বিশ্বকাপে যার পারফরম্যান্স একেবারেই আশাজনক ছিল না। স্কোয়াডে রাখা হয়েছে খলিল আহমেদ ও নবদ্বীপ সাইনিকে। টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহরের মতো ইয়ংস্টারদের। এই তিন দলের একটিতেও ঠাঁই পাননি ‘ভারতীয় এ’ দলের ইনফর্ম ব্যাটসম্যান শুভমন গিল। যা কার্যত হতাশ করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ইতিমধ্যেই সিরিজ জিতে এসেছে ‘ভারতীয় এ’ দল। সেখানে ৪ ম্যাচ ২১৮ রান করে দেশের জয় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই তারকা। দলে তাঁকে রাখা হয়নি দেখে শুভমন নিজেও হতাশ। তবে পারফরম্যান্স করেই দলে ঢোকার লড়াই তিনি জারি রাখবেন বলেই জানিয়েছেন। দল নির্বাচন নিয়ে সৌরভের বক্তব্য, “এমন অনেকেই রয়েছে যারা সবধরনের ফরম্যাটে খেলতে পারবে। ওয়ান ডে দল শুভমন (গিল), (অজিঙ্ক) রাহানেকে না দেখতে পেয়ে অবাক হয়েছি”।

প্রাক্তন ভারত অধিনায়কের মতে, “সময় এসেছে, নির্বাচকদের ভাবতে হবে। এমন কিছু প্লেয়ারকে বাছাই করতে হবে যারা সব ধরনের ক্রিকেট খেলতে পারবে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই এটার প্রয়োজন। দলে কয়েকজন প্লেয়াররাই রয়েছে, যারা সবধরনের ক্রিকেট খেলছে। এটা কাউকে খুশি করার বিষয় নয়। দেশের জন্য ও ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই এটা করা প্রয়োজন।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget