এক্সপ্লোর

বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারে ভারত সহ কোন চার দল- বেছে নিলেন সৌরভ

২০০৩-এর বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল ফাইনালে উঠেছিল। ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করছেন, আগামী বিশ্বকাপের রাউন্ড রবিন ফর্ম্যাটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

কলকাতা: শক্তির নিরিখে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ তো বটেই, যে কোনও টুর্নামেন্টেই ফেভারিট। ভারতের সঙ্গেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে বলে মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৩-এর বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল ফাইনালে উঠেছিল। ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করছেন, আগামী বিশ্বকাপের রাউন্ড রবিন ফর্ম্যাটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। সৌরভ সংবাদসংস্থাকে এক সাক্ষাত্কারে বলেছেন, সেমিফাইনালে ওঠার দাবিদার হিসেবে তিনি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানকে বেছে নিচ্ছেন। একদিনের ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতার রাউন্ড রবিন ফর্ম্যাটে সেমিফাইনালের আগে প্রত্যেকটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সৌরভ বলেছেন, আগামী বিশ্বকাপে টানটান লড়াই হবে। ভারতীয় দল এতটাই শক্তিশালী যে, তারা যে কোনও টুর্নামেন্টেই ফেভারিট বলে গন্য হবে। এবারের বিশ্বকাপের ফর্ম্যাটই সম্ভবত সবচেয়ে সেরা হতে চলেছে। সেরা চারটি দল সেমিফাইনালে পৌঁছবে। আর সেখানে কোনও দলকেই হারানো সহজ হবে না। চলতি আইপিএলে নয়টি ম্যাচে মাত্র চারটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব। সৌরভ মনে করছেন, এতে বিশ্বকাপে ভারতীয় দলের স্পিন আক্রমণের অন্যতম হাতিয়ারের পারফরম্যান্সে কোনও প্রভাব ফেলবে না। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, চিন্তার কোনও কারণ নেই। বিশ্বকাপে উইকেট পাবে। ও দুর্দান্ত বোলার। আইপিএলে এখনও পর্যন্ত কোনওবারই চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লির দল। এবার দলের নাম পাল্টে হয়েছে দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএলে তরতরিয়ে এগিয়ে দলেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সৌরভ। দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা বলেছেন, চ্যালেঞ্জকে কঠিন হিসেবে দেখি না। আমি চ্যালেঞ্জ মোকাবিলার পন্থা এবং সেইমতো কাজ করার চেষ্টা করি। কখনও তা কাজ করে, কখনও কাজ করে না। অতীতে যারা ভালো খেলতে পারছিল না সেই প্লেয়ারদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সাহায্য করতে পারাটা দারুণ সম্মানের বিষয়। আইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। বাকি তিনটি ম্যাচের একটিতে জিতলেই প্লে অফে ওঠা নিশ্চিত হয়ে যাবে তাদের। সৌরভ বলেছেন, দিল্লি তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণে গড়ে উঠেছে। আমি শুধু পরামর্শ দিতে পারি। তাই ঘুরে দাঁড়ানোর কৃতিত্বটা সম্পূর্ণ প্লেয়ারদের। এবার দিল্লি দলের পরামর্শদাতা হিসেবে কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করছেন সৌরভ। এ ব্যাপারে তিনি বলেছেন, দীর্ঘদিন ধরেই আমরা খুব ভালো বন্ধু। আমি ২০০৩-র বিশ্বকাপে রানার আপ ছিলাম, ও জিতেছিল। ওর প্রচুর অভিজ্ঞতা রয়েছে। ওর সঙ্গে কাজ করতে পারাটা খুবই ভালো বিষয়। ও খুব ভালো কোচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
PV Sindhu Win: ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর
ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর
Spain Vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Argentina Vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget