এক্সপ্লোর

একদিনের আন্তর্জাতিকে ব্যাটসম্যান হিসেবে বিরাটের চেয়ে এগিয়ে সচিন, মত গম্ভীরের

সচিন যখন খেলতেন, তখন একদিনের আন্তর্জাতিক ম্যাচে ফিল্ডিং সংক্রান্ত নিয়ম এখনকার চেয়ে আলাদা ছিল। এখন নিয়ম বদলে গিয়েছে।

নয়াদিল্লি: দুই প্রাক্তন সতীর্থ সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির মধ্যে তুলনা করতে গিয়ে একদিনের ফর্ম্যাটে ব্যাটসম্যান হিসেবে প্রথমজনকে এগিয়ে রাখলেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের এই প্রাক্তন বাঁ হাতি ওপেনার বলেছেন, ‘আমি একদিনের ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরকে এগিয়ে রাখব। সাদা বলে, ৩০ গজের মধ্যে চারজন ফিল্ডার, বাইরে পাঁচজন ফিল্ডার নয়, এই পরিস্থিতিতে আমি সচিন তেন্ডুলকরকে এগিয়ে রাখছি।’ সচিন যখন খেলতেন, তখন একদিনের আন্তর্জাতিক ম্যাচে ফিল্ডিং সংক্রান্ত নিয়ম এখনকার চেয়ে আলাদা ছিল। এখন নিয়ম বদলে গিয়েছে। এক থেকে দশ ওভারের মধ্যে প্রথম পাওয়ার প্লে-তে ৩০ গজের বাইরে দু’জন ফিল্ডার রাখা যায়। ১০ থেকে ৪০ ওভারের দ্বিতীয় পাওয়ার প্লে-তে ৩০ গজের বাইরে চারজন ফিল্ডার রাখা যায়। তৃতীয় তথা শেষ পাওয়ার প্লে-তে ৩০ গজের বাইরে পাঁচজন ফিল্ডার রাখা যায়। একটি ইনিংসে দু’টি বল ব্যবহার করা হয়। সে কথা উল্লেখ করেই গম্ভীর বলেছেন, ‘বিরাটের চেয়ে সচিনকে এগিয়ে রাখা কঠিন। কারণ, বিরাটও অসাধারণ সাফল্য পেয়েছে। তবে একইসঙ্গে নিয়মও বদলে গিয়েছে। এর ফলে নতুন ব্যাটসম্যানদের অনেক সুবিধা হচ্ছে। দু’টি নতুন বল, কোনও রিভার্স স্যুইং নেই, ফিঙ্গার স্পিন বলে কিছু নেই, ৫০ ওভার ধরেই ৩০ গজের মধ্যে পাঁচজন ফিল্ডার নেই, এই অবস্থায় তরুণ প্রজন্মের ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়ে যাচ্ছে। সচিন দীর্ঘদিন ধরে খেলেছে। ও যখন খেলত, তখন নিয়ম আলাদা ছিল। সেই সময় একদিনের আন্তর্জাতিকে ২৩০ থেকে ২৪০ রানই জয়ের জন্য যথেষ্ট ছিল। ফলে সচিনকে এগিয়ে রাখতে হবে।’ গম্ভীর, সচিন ও বিরাট, তিনজনই ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন। তিনি ৪৬৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৮,৪২৬ রান করেন। তাঁর শতরানের সংখ্যা ৪৯। গড় ৪৪.৮৩। অন্যদিকে, বিরাট এখনও পর্যন্ত ২৪৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ১১,৮৬৭ রান করেছেন। শতরান ৪৩টি। গড় ৫৯.৩৩। ভারতের এই দুই ব্যাটসম্যানের মধ্যে বেশ কিছুদিন ধরেই তুলনা চলছে। এবার এই আলোচনায় যোগ দিলেন গম্ভীরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget