এক্সপ্লোর

Mirabai Chanu Update: আমি আপনার বড় ভক্ত, স্বপ্ন সত্যি হল, সলমনের সঙ্গে দেখা করে বললেন চানু

কর্ণম মালেশ্বরী ২০০০ সালে সিডনি অলিম্পিক গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ পেয়েছিলেন। অলিম্পিক্সের ইতিহাসে দ্বিতীয় ভারতীয় ভারোত্তোলক হিসেবে এবার পদক জিতে ফিরেছেন মীরাবাঈ চানু।

মুম্বই: অলিম্পিক্সে ভারোত্তোলনে পদক জিতে নজির গড়েছেন সাইখম মীরাবাঈ চানু। বুধবার মুম্বইয়ে তিনি দেখা করলেন সলমন খানের সঙ্গে। এবং বলিউডের ভাইজানের সাক্ষাৎ পেয়ে আপ্লুত চানু। তিনি সলমনের সঙ্গে ছবিও তুলেছেন।

সেই ছবি ট্যুইট করে চানু লিখেছেন, 'অনেক ধন্যবাদ সলমন স্যার। আমি আপনার বড় ভক্ত। আপনার সঙ্গে দেখা করে মনে হচ্ছে স্বপ্ন সফল হল।' সলমনও চানুর সঙ্গে তাঁর ছবি ট্যুইট করেছেন। লিখেছেন, 'রুপোর পদকজয়ী চানুর জন্য খুব খুশি। তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগছে। অনেক শুভেচ্ছা রইল।'

বুধবার সচিন রমেশ তেন্ডুলকরের মুম্বইয়ের বাড়িতেও গিয়েছিলেন মীরাবাঈ চানু। এবং অলিম্পিক্সে রুপোজয়ী ভারোত্তোলককে সচিন বললেন, মণিপুর থেকে টোকিও পর্যন্ত আপনার সফর অবিশ্বাস্য। এভাবেই খেলতে থাকুন।

কর্ণম মালেশ্বরী ২০০০ সালে সিডনি অলিম্পিক গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ পেয়েছিলেন। অলিম্পিক্সের ইতিহাসে দ্বিতীয় ভারতীয় ভারোত্তোলক হিসেবে এবার পদক জিতে ফিরেছেন মীরাবাঈ চানু, মহিলাদের ৪৯ কেজি বিভাগে। অলিম্পিক্স ভারোত্তোলনে দেশের প্রথম রুপো। বুধবার সকালে সচিন তেন্ডুলকর নিজের বাড়িতে দেখা করলেন চানুর সঙ্গে।

বুধবার সচিনের মুম্বইয়ের বাড়িতেই সাক্ষাৎ হয় উভয়ের। মাস্টার ব্লাস্টারের সঙ্গে সাক্ষাতের মুহূর্তের সেই ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন চানু। পরে সেই ছবি শেয়ার করে চানু লেখেন, 'সচিন স্যারের সঙ্গে আজ সকালে দেখা করে দারুণ লাগল। ওঁর সমস্ত উপদেশ আজীবন মনে রাখব।' সচিনের সঙ্গে সাক্ষাৎ তাঁকে প্রেরণা জুগিয়েছে বলেও উল্লেখ করেছেন মীরাবাঈ চানু।

ছবিতে দেখা যায়, নিজের রুপোর পদক সচিনকে দেখাচ্ছেন চানু। নিজের বাড়িতে অলিম্পিক্স পদকজয়ীকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান সচিন। সাক্ষাতের সেই ছবি শেয়ার করেছেন সচিনও। চানুর টুইটের প্রেক্ষিতে মাস্টার ব্লাস্টার লেখেন, আপনার সঙ্গে সকালে দেখা করতে পেরে আমিও একইরকম খুশি। মণিপুর থেকে টোকিও পৌঁছনোর এই সফর খুবই প্রেরণাদায়ক। আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলতে পেরে আমারও ভালো লেগেছে। মাস্টার ব্লাস্টার সেই সঙ্গে লেখেন, চ্যাম্পিয়ন চানুর পদক জয়ের এই যাত্রা সকলকে অনুপ্রেরণা জোগাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget