এক্সপ্লোর

IND vs AUS: রোহিতের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে, তৃতীয় টি টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়েই রেকর্ড ম্যাক্সওয়েলের

Glenn Maxwell Record: ৪৮ বলে অপরাজিত ১০৪ রানের বিধ্বংসী ইনিংং খেলে একাই টিম ইন্ডিয়াকে হারিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। যার ব্যাটিং বিক্রমে ঢাকা পড়ে গেল রুতুরাজ গায়কোয়াডের প্রথম আন্তর্জাতিক শতরানও। 

গুয়াহাটি: বিশ্বকাপে আফগানদের স্বপ্নভঙ্গ করে অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ফের জ্বলে উঠলেন তিনি ব্যাট হাতে। ৪৮ বলে অপরাজিত ১০৪ রানের বিধ্বংসী ইনিংং খেলে একাই টিম ইন্ডিয়াকে হারিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। যার ব্যাটিং বিক্রমে ঢাকা পড়ে গেল রুতুরাজ গায়কোয়াডের প্রথম আন্তর্জাতিক শতরানও। 

মঙ্গলবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মাত্র ৪৭ বলে নিজের সতেরা পূরণ করেন ম্যাক্সওয়েল।  দলকে জিতিয়ে যখন মার ছাড়ছেন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ৪৮ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস।  টি-টোয়েন্টি আন্তর্জাতিক অস্ট্রেলিয়া জার্সিতে দ্রুততম শত রানের নজির করেছিলেন এরোন ফিঞ্চ তিনি ৪৭ বল নিয়েছিলেন। চলতি সিরিজেই জস ইংলিশের ব্যাট থেকেও ৪৭ বলে শতরান এসেছিল। এবার ম্যাক্সওয়েলের ব্যাট থেকেও ৪৭ বলে শতরান এল  টি-টোয়েন্টি ফর্ম্যাটে।  তবে এই শত রানের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক চারটি সেঞ্চুরির মালিক হয়ে গেলেন প্লেন ম্যাক্সওয়েল। তাঁর সঙ্গে একই সংখ্যক সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। তাঁর ঝুলিতেও রয়েছে চারটি সেঞ্চুরি। 

বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে টিম ইন্ডিয়ার হাত থেকে কাপ ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন ট্র্যাভিস হেড। ফের একবার এই ম্যাচে টিম ইন্ডিয়ার পথের কাঁটা হয়ে উঠেছিলেন তিনি। শুরুতেই বিরাট আগ্রাসী মেজাজে ব্যাটিং করা শুরু করেছিলেন তিনি। অপরদিকে অ্যারন হার্ডি দেখেশুনে ইনিংস এগোচ্ছিলেন। তবে তাঁকে ১৬ রানে ফিরিয়ে ভারতীয় দলকে প্রথম সাফল্য এনে দেন অর্শদীপ সিংহ। ট্র্যাভিস হেডও ৩৫ রানের বেশি করতে পারেননি। তাঁকে সাজঘরে ফেরান আবেশ খান। পরের ওভারেই জস ইংলিশকে ১০ রানে বোল্ড করেন রবি বিষ্ণোই। ৬৮ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপেই ছিল পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।

 

সেই পরস্থিতি থেকে অজ়িদের ইনিংস সামলানোর কাজ শুরু করেন মার্কাস স্টোইনিস ও ম্যাক্সওয়েল। স্টোইনিস ১৭ রানের বেশি করতে পারেননি। তাঁকে আউট করেন অক্ষর পটেল। তিন বল পরেই রবি বিষ্ণোই খাতা খোলার আগেই টিম ডেভিডকে সাজঘরে ফেরত পাঠান। ১৩৪ রানে পাঁচ উইকেট হারিয়ে এক সময় পরাজয়ের দিকে অগ্রসর হচ্ছিল অজ়িরা। সেই অবস্থা থেকেই অজ়িদের উদ্বারকার্য শুরু করেন ম্যাক্সওয়েল। 

মাত্র ২৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন অজ়ি তারকা ব্যাটার। এরপর দেখতে দেখতেই ৪৭ বলে শতরান পূরণ করে ফেলন 'ম্যাড ম্যাক্স'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget