এক্সপ্লোর

বিশ্বকাপে প্রথমবার ভিডিও দেখে পেনাল্টির সিদ্ধান্ত রেফারির, অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারাল ফ্রান্স

কাজান: চলতি বিশ্বকাপে আজ ইতিহাস তৈরি হল। প্রথমবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিলেন মাঠের রেফারি উরুগুয়ের আন্দ্রেস কুনহা। ভিডিও দেখে ফ্রান্সের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত নেওয়া হল। সেই পেনাল্টি থেকে গোল করে ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন ফরাসি স্ট্রাইকার আঁতোয়া গ্রিজম্যান। এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার ফ্রান্স গ্রুপ সি-র প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে দিল। এই ম্যাচের প্রথমার্ধে গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় খেলার রং। ৫৪ মিনিটে গ্রিজম্যানকে ফাউল করেন অস্ট্রেলিয়ার জোশ রিসডন। তিনি বক্সের মধ্যে ট্যাকল করেছিলেন না বাইরে, সেটা প্রথমে বোঝা যায়নি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্তে জানা যায়, বক্সের মধ্যেই ফাউল হয়েছে। রিসডনকে হলুদ কার্ড দেখিয়ে ফ্রান্সকে পেনাল্টি দেন রেফারি। গ্রিজম্যান গোল করতে ভুল করেননি। ৬১ মিনিটে ফ্রান্সের স্যামুয়েল উমটিটি বক্সের মধ্যে হাতে বল লাগানোয় পেনাল্টি পায় অস্ট্রেলিয়া। এবার অবশ্য মাঠের রেফারিই সিদ্ধান্ত নেন। সেই পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইল জেডিনাক। তবে গোল শোধ করার পরেও ফ্রান্সের উপর চাপ সৃষ্টি করতে পারেনি অস্ট্রেলিয়া। উল্টে ৮০ মিনিটে গোল করে ১৯৯৮-এর বিশ্বচ্যাম্পিয়নদের তিন পয়েন্ট নিশ্চিত করেন পল পোগবা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget