এক্সপ্লোর

কঠিন উইকেটে খেলার সুযোগ পেয়ে দল খুশি: বাঙ্গার

কলকাতা: ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন মাত্র ১৭ রানে ৩ উইকেট হারালেও হতাশ নয় ভারতীয় দল। দিনের খেলা শেষ হওয়ার পর এমনই জানালেন ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে, কঠিন পরিবেশে খেলার সুযোগ পেয়ে দল খুশি। আজ বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন মাত্র ১১.৫ ওভার খেলা হয়েছে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে ভারতীয় দল। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন দুই ওপেনার লোকেশ রাহুল (০) ও শিখর ধবন (৮) এবং অধিনায়ক বিরাট কোহলি (০)। দিনের শেষে ক্রিজে চেতেশ্বর পূজারা (৮) ও অজিঙ্ক রাহানে (০)। এদিনের খেলা শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঙ্গার বলেছেন, ‘আমরা এই ধরনের উইকেটে খেলতে পেরে খুশি। একটা দল সবসময় সহজ পরিবেশে খেলতে চায় না। আমরা নিজেদের চ্যালেঞ্জ জানাই। বেশিরভাগ খেলোয়াড়ই চ্যালেঞ্জ নিতে চায়। আমরা দল হিসেবে উন্নতি করে যেতে চাই।’ বাঙ্গার আরও বলেছেন, গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও এই ধরনের উইকেটে খেলেছিল ভারতীয় দল। বিরাটরা সেই টেস্ট ম্যাচ জিতেছিলেন। এবারও তাঁরা চ্যালেঞ্জ নিতে তৈরি। তবে আজ বৃষ্টির ফলে ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যা হয়েছে। ব্যাট করার পক্ষে পরিবেশ অত্যন্ত কঠিন ছিল। খুব কম ওভার খেলা হওয়ায় ব্যাটসম্যানদের পক্ষে ছন্দ পাওয়া সম্ভব হয়নি। তবে বাঙ্গার আশাবাদী, ভারতীয় দল এই ম্যাচে প্রত্যাবর্তন ঘটাবে।

সেরা শিরোনাম

India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Bengal Cricket: 'TMC সরকারের সুবিধাভোগী', মুখ্যমন্ত্রীকে চিঠি, 'ভোটে লড়েননি কেন?' পাল্টা প্রশ্ন অভিষেকের
'TMC সরকারের সুবিধাভোগী', মুখ্যমন্ত্রীকে চিঠি, 'ভোটে লড়েননি কেন?' পাল্টা প্রশ্ন অভিষেকের
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Vaibhav Sooryavanshi: বৈভবকে নিয়ে এবার মুখ খুলল বিসিসিআই, কী বার্তা দেওয়া হল?
বৈভবকে নিয়ে এবার মুখ খুলল বিসিসিআই, কী বার্তা দেওয়া হল?

ভিডিও

Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের
Kunal Ghosh: 'ওঁনার মন্ত্রিত্বের তালিকাটা দীর্ঘ ছিল, তখন অভিমান হয়নি', চন্দ্রিমাকে খোঁচা কুণাল ঘোষের
Samik Bhattacharya News: 'তৃণমূল হয়ে গিয়েছিল লুটেরাদের দল, নীতি ছিল দুর্নীতি', কটাক্ষ শমীক ভট্টাচার্যর
Mamata Banerjee News: 'বেইমানি করে অনেকে দল ছাড়ছেন', কাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Chandrima Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget