এক্সপ্লোর

Harmanpreet Kaur: জোড়া টেস্ট সিরিজ জিতে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন হরমনপ্রীত, সঙ্গী কোচ

Siddhivinayak Temple: প্রথমে ইংল্যান্ড। তারপর অস্ট্রেলিয়া। দেশের মাটিতে পরপর দুই দেশকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারত। স্বাভাবিকভাবেই আপ্লুত ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।

মুম্বই: প্রথমে ইংল্যান্ড। তারপর অস্ট্রেলিয়া। দেশের মাটিতে পরপর দুই দেশকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারত (Team India)। স্বাভাবিকভাবেই আপ্লুত ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলেন পুজো দিতে। সঙ্গে ভারতীয় মহিলা দলের কোচ অমল মুজুমদার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার টেস্ট সিরিজ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইতিহাসে নাম তুলেছেন হরমনপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা। যে দলে ছিলেন বাংলার রিচা ঘোষ, দীপ্তি শর্মারা। না খেললেও স্কোয়াডে ছিলেন তিতাস সাধুও। জোড়া সিরিজ জিতে রোমাঞ্চিত হরমনপ্রীত। সিদ্ধিবিনায়কের কাছে প্রার্থনা জানাতে গেলেন। 

দীর্ঘদিনের পরিশ্রমের পুরস্কার পেয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জিতে এমনটাই জানিয়েছিলেন ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। তাঁর মতে এই জয়ের পিছনে সকলে নিজেদের একশো শতাংশ দিয়েছেন। এছাড়াও এই জয়ের জন্য দলের বোলিং এবং ব্যাটিং কোচকে বিশেষ কৃতিত্ব দিয়েছেন হরমনপ্রীত কৌর। ম্যাচের পরে হরমনপ্রীত বলেছেন যে, তাঁরা কখনই রক্ষণাত্মক ক্রিকেট খেলেননি। তাদের নতুন স্টাফেরা তাদের সব সময়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে বলেছে, আর তাঁরা সেটাই করেছেন।

 

ম্যাচের পরে হরমনপ্রীত কৌর বলেন, ‘এতদিন ধরে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, এটি হল তারই একটি পুরস্কার। এই জয়ের কৃতিত্বটা অবশ্যই আমাদের সমস্ত সাপোর্ট স্টাফদের। তবে আমাদের বোলিং এবং ব্যাটিং কোচকে বিশেষ কৃতিত্ব দিতেই হবে। আমরা জিনিসগুলিকে সব সময়ে সহজ রাখার চেষ্টা করেছিলাম। এই জয়টা সমস্ত কঠোর পরিশ্রমের জন্য আমাদের একটি পুরস্কার। আমরা এটা বুঝেছি যে যদি আমরা কিছু ইতিবাচক ক্রিকেট খেলতে পারি, তাহলে সেটা সত্যিই আমাদের সাহায্য করবে।’ যোগ করেন, 'আমি বিসিসিআই এবং নির্বাচকদের ধন্যবাদ জানাতে চাই আমাদের সমর্থন করার জন্য। সবাই একসঙ্গে কাজ করলে আপনি ইতিবাচক ফলাফল পাবেন।'                                         

আরও পড়ুন: বিশ্বকাপের সময় চোখে ঝাপসা দেখছিলেন, জানালেন শাকিব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
Gavaskar On Rishabh Pant: 'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
Ravi Bishnoi: স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে
স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget