এক্সপ্লোর

IPL 2023: 'ভুল থেকেই শিক্ষা নেবে অর্জুন', সচিন পুত্রের পাশে দাঁড়ালেন মার্ক বাউচার

IPL 2023, MI vs PBKS: তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। অনেকেই সোশ্য়াল মিডিয়ায় খোঁচা দিয়েছিলেন অর্জুনকে কোটার প্লেয়ার হিসেবে উল্লেখ করে। 

মুম্বই: আইপিএল অভিষেকে ম্যাচে উইকেট পাননি। কিন্তু নিজের দ্বিতীয় ম্যাচেই উইকেট পেয়েছিলেন। প্রশংসাও কুড়িয়েছিলেন। কিন্তু গতকালের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এক ওভারে বল করে ৩১ রান খরচ করেছিলেন। ৩ ওভার বল করে ৪৮ রান খরচ করেছিলেন। তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। অনেকেই সোশ্য়াল মিডিয়ায় খোঁচা দিয়েছিলেন অর্জুনকে কোটার প্লেয়ার হিসেবে উল্লেখ করে। তবে মুম্বই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচার অবশ্য পাশে দাঁড়ালেন অর্জুনের।

কী বললেন বাউচার?

সচিন পুত্রের পাশে দাঁড়িয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ বলছেন, ''ক্রিকেটে সবদিন নিজের জন্য হয় না। কোনওদিন ভাল যায় তো কোনওদিন খারাপ যেতেই পারে। আমার মনে হয় অর্জুন কিছুটা চাপে ছিল। ডেথ ওভারের দিকে অর্জুনের মত অনভিজ্ঞ বোলার সাহস দেখিয়েছে, বল করার এর জন্য় বাহবা দিতেই হয়। তবে ভুল থেকে শিক্ষা নিতে ভালবাসে অর্জুন। আমি জানি যে ও ঠিক ভালভাবে ফিরে আসবে আবার। আরও শক্তিশালী হয়ে ফিরবে। দলের প্রত্যেকে এমনকী সাপোর্ট স্টাফরা ওকে সমর্থন করছে প্রত্যেক মুহূর্তে।''

গতকাল টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। মুম্বইয়ের শক্তি বাড়িয়ে এই ম্যাচে একাদশে ফেরেন জোফ্রা আর্চার। ব্যাটে নেমে শুরুটা একেবারেই ভাল করেনি পাঞ্জাব কিংস। মাত্র ১১ রানেই সাজঘরে ফেরেন ম্যাথিউ শর্ট, ১৮ রানে প্রথম উইকেট হারায় পাঞ্জাব। দ্বিতীয় উইকেটে প্রভসিমরন সিংহ ও অর্থব তাইডে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। কিন্তু অভিজ্ঞ পীযূষ চাওলা পরপর উইকেট নিয়ে পাঞ্জাব কিংসকে চাপে ফেলে দেন।

তাইডে (২৯) ও লিয়াম লিভিংস্টোনকে (১০) ফেরান তিনি। প্রভসিমরনকে ২৬ রানে আউট করেন অর্জুন তেন্ডুলকর। ১৮ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস। এরপরই পাঞ্জাবকে ম্যাচে ফেরানোর দায়ভার নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক স্যাম কারান ও হরপ্রীত সিংহ। পঞ্চম উইকেটে দুইজনে প্রথমটা খানিকটা সামলে নিয়ে তারপর আক্রমণ শুরু করেন। ১৬তম ওভারে অর্জুন তেন্ডুলকরের বিরুদ্ধে ৩১ রান তোলেন দুইজনে। ৩৮ বলে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন এঁরা।

তবে গ্রিন শেষমেশ হরপ্রীতের ৪১ রানের ইনিংস থামান। কারান ও হরপ্রীতের ৪৮ বলে ৯২ রানের পার্টনারশিপ শেষ হয়। তবে এই পার্টনারশিপ ভাঙলেও সাত নম্বরে ব্যাটে নামা জীতেশ শুরু থেকেই দুর্ধর্ষ আগ্রাসীভাবে ব্যাট করেন। তিনি ব্যাটে নেমেই নিজের প্রথম দুই বলে দুইটি ছক্কা হাঁকান। শেষমেশ কারানের অর্ধশতরান ও জীতেশ এবং হরপ্রীতের আগ্রাসী ইনিংসের সুবাদেই দুইশো রানের গণ্ডি পার করে ফেলে পাঞ্জাব। মুম্বইয়ের হয়ে এদিন জীতেশই ১৫ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে সর্বসেরা বোলিং করেন। ওয়াংখেড়ে উইকেট ব্যাটিং সহায়ক, মাঠও ছোট, তাই ২১৫ রান তাড়া করা অস্বাভাবিক কিছুই নয়।

'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget