এক্সপ্লোর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় শ্রীলঙ্কার

পাল্লেকেলে: ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বরের পর ৩০ জুলাই, ২০১৬। অস্ট্রেলিয়াকে দ্বিতীয়বার টেস্টে হারাল শ্রীলঙ্কা। দুটি জয়ই দেশের মাটিতে। প্রথম জয় এসেছিল ক্যান্ডিতে। সেই দলে ছিলেন অরবিন্দ ডি সিলভা, অর্জুন রণতুঙ্গা, সনৎ জয়সূর্য, মাহেলা জয়বর্ধনে, মুথাইয়া মুরলীধরন, চামিন্ডা ভাসের মতো তারকারা। সেই দলটাই শ্রীলঙ্কার ক্রিকেটের ইতিহাসে সেরা দল। আর বর্তমান দলে সেভাবে কোনও তারকাই নেই। কিন্তু এই তরুণ দলই শনিবার পাল্লেকেলেতে টেস্ট ক্রমতালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে ১০৬ রানে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল।   প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১১৭ রানেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ইনিংস। তখন বোঝা যায়নি, এই টেস্টে ঘুরে দাঁড়াবে অ্যাঞ্জেলো ম্যাথুজের দল। কিন্তু রঙ্গনা হেরাথ (৪৯ রানে ৪ উইকেট), লক্ষ্ণণ সন্দকান (৫৮ রানে ৪ উইকেট) এবং নুয়ান প্রদীপের (৩৬ রানে ২ উইকেট) দাপটে অস্ট্রেলিয়াকে ২০৩ রানে আটকে দেয় শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় ইনিংসে ১৭৬ রানের অসাধারণ ইনিংস খেলেন কুশল মেন্ডিস। ৩৫৩ রান তুলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ২৫৮ রানের টার্গেট দেয় ম্যাথুজের দল। সেই রান তাড়া করতে গিয়ে ১৬১ রানেই শেষ হয়ে গেল সফরকারীদের ইনিংস।   স্টিভ স্মিথ (৫৫) লড়াই করার চেষ্টা করেছিলেন। পিটার নেভিল (১৩০ বলে ৯) এবং স্টিভ ও’কিফি (১০৫ বলে ৪) ক্রিজ আঁকড়ে পড়েছিলেন। কিন্তু তাঁদের লড়াই ব্যর্থ হল। হেরাথ এই ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন। সন্দকান তিন উইকেট নিয়েছেন।  এই ঐতিহাসিক জয়ের পর জয়সূর্যর সঙ্গে একাসনে বসে পড়লেন ম্যাথুজ। এই দুই অধিনায়কের দলই অস্ট্রেলিয়াকে টেস্টে হারাল। অন্যদিকে, স্টিভ ওয়ার পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার কাছে হারলেন স্মিথ। তাঁর নেতৃত্বে এই প্রথম টেস্টে হারল অস্ট্রেলিয়া।   এই সিরিজের ফল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া যদি সিরিজ খোয়ায় এবং ভারত বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিতে পারে, তাহলে অস্ট্রেলিয়াকে টপকে ভারতই টেস্টে এক নম্বর দল হয়ে যাবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026 Live: শুরু থেকেই ছন্দে বৈভব সূর্যবংশী, দুই তরুণ ওপেনারের দৌলতে ৫ ওভারেই ৫০ পার রাজস্থানের
শুরু থেকেই ছন্দে বৈভব সূর্যবংশী, দুই তরুণ ওপেনারের দৌলতে ৫ ওভারেই ৫০ পার রাজস্থানের
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
GT vs RR: রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নেই শুভমন গিল, কী হয়েছে গুজরাত অধিনায়কের?
রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নেই শুভমন গিল, কী হয়েছে গুজরাত অধিনায়কের?
India vs Bangladesh: কোটি কোটি টাকার ক্ষতি, ভারতের কাছে মাথা নত করছে বাংলাদেশ! ক্রিকেটীয় সম্পর্ক জোড়া লাগছে?
কোটি কোটি টাকার ক্ষতি, ভারতের কাছে মাথা নত করছে বাংলাদেশ! ক্রিকেটীয় সম্পর্ক জোড়া লাগছে?

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
Embed widget