এক্সপ্লোর

IND vs WI T20: ম্যাচ জিতিয়ে তরুণ এই অলরাউন্ডারের প্রশংসায় পঞ্চমুখ সূর্যকুমার যাদব

IND vs WI T20: ঈশান কিষাণ ও বিরাট কোহলি ফিরে যাওয়ার পরই ক্রিজে এসেছিলেন সূর্যকুমার। এরপর বেঙ্কটেশ আইয়ারের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই ব্যাটার।

কলকাতা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জয়ের পেছনে তাঁর ১৮ বলে ৩৪ রানের ইনিংসের অবদান রয়েছে। অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু তিনি নিজের দরাজ সার্টিফিকেট দিচ্ছেন তরুণ অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ারকে। পরপর চার বলের ব্যবধানে ঈশান কিষাণ ও বিরাট কোহলি ফিরে যাওয়ার পরই ক্রিজে এসেছিলেন সূর্যকুমার। এরপর বেঙ্কটেশ আইয়ারের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই ব্যাটার। ম্যাচের পর এক সাক্ষাৎকারে সূর্য বলেন, ''আমার ইনিংসটির জন্য বেঙ্কটেশ আইয়ারকেও কৃতিত্ব দিতে হবে। ও যখন ব্যাট করতে এল, তখন যে মানসিকতা নিয়ে ব্যাট করছিল ও, তা আমার মধ্যেও প্রতিফলিত হয়েছিল। বাউন্ডারি দিয়ে নিজের ইনিংস শুরু করেছিল।''

তিনি আরও বলেন, ''আমি ভীষণভাবে চাইছিলাম যে শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জিতিয়ে আনতে দলকে। এর আগে এমন পরিস্থিতিতে অনেকবার পড়েছি আমি। কিন্তু দ্রুত আউট হয়ে গিয়েছিলাম। এর ফলে খুব খারাপ লাগত। কিন্তু এবার আমি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পেরেছি। এটাই চেয়ছিলাম। খুব ভাল লাগছে।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার মাঠেই টি-টোয়েন্টিতে দুরমুশ হতে হল ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবিয়ান শিবিরকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ভারতের সামনে জেতার জন্য ১৫৮ রানের লক্ষ্য রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭ বল বাকি থাকতে সেই লক্ষ্যে পৌঁছে গেল ভারত।

শুরুটা করেছিলেন রোহিত শর্মা। মাত্র ১৯ বলে ৪০ রান করেন ভারত অধিনায়ক। ৪২ বলে ৩৫ করেন ঈশাণ কিষাণ। তবে রান পাননি বিরাট কোহলি। ১৭ রান করে ফেরেন। অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ২৬ বলে ৪৮ রান যোগ করলেন সূর্যকুমার যাদব ও বেঙ্কটেশ আইয়ার। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল ভারত। সূর্যকুমার ১৮ বলে ৩৪ ও বেঙ্কটেশ ১৩ বলে ২৪ রান করে অপরাজিত রইলেন।

সেরা শিরোনাম

Argentina vs Egypt: আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
Argentina vs Egypt: 'আমরা প্রতারণার শিকার', আর্জেন্তিনার বিরুদ্ধে হারের পর ক্ষুব্ধ মিশরের কোচ
'আমরা প্রতারণার শিকার', আর্জেন্তিনার বিরুদ্ধে হারের পর ক্ষুব্ধ মিশরের কোচ
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?

ভিডিও

Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget