এক্সপ্লোর

এবার হয়তো সব দল পাকিস্তানে খেলতে যাবে, আশা সরফরাজের

লন্ডন: ‘শুধু আজ বা আগামীকাল নয়, পাকিস্তানের মানুষ বহু বছর এই দিনটার কথা মনে রাখবেন।’ ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জয়কে এভাবেই ব্যাখ্যা করলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। জয়ের পর তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁর আশা, এবার হয়তো সব দল পাকিস্তানে খেলতে যাবে। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে সরফরাজ বলেছেন, ‘সব কৃতিত্ব ছেলেদের প্রাপ্য। ওরা আজ দারুণ খেলেছে। সবাই উজ্জীবিত ছিল। পাকিস্তান ক্রিকেটে এই জয় বহুদিন স্মরণীয় হয়ে থাকবে। আমরা এখানে এসেছিলাম অষ্টম দল হিসেবে। সেখান থেকে টুর্নামেন্ট জিতলাম। এই জয়ের অনুভূতি প্রকাশ করতে পারব না। পাকিস্তানের মানুষকে এই জয় উৎসর্গ করছি। আশা করি এবার সব দল পাকিস্তানে খেলতে যাবে।’ সরফরাজের মতে, পাকিস্তান সুপার লিগের ফলে তাঁদের উপকার হয়েছে। হাসান আলি, ফকর জামানের মতো ক্রিকেটাররা এই প্রথম পাকিস্তানের হয়ে খেললেন। তাঁরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। মহম্মদ হাফিজ, মহম্মদ আমিরের মতো সিনিয়ররাও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তার ফলেই দীর্ঘদিন নিজেদের দেশে খেলার সুযোগ না পাওয়া সত্ত্বেও এই জয় পেল পাকিস্তান।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Ishan Kishan: বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget