এক্সপ্লোর

IND vs SA: বক্সিং ডে টেস্টে ভারতীয় দল কতটা সফল? কী বলছে ইতিহাস?

Boxing Day Test History : রোহিত শর্মার দল প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে। যার শুরুটা হবে ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে। বক্সিং ডে টেস্ট নামে পরিচিত যা। 

সেঞ্চুরিয়ন: আর মাত্র একদিন মাঝে। এরপরই শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ঐতিহাসিক টেস্ট সিরিজ। ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মার দল প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে। যার শুরুটা হবে ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে। বক্সিং ডে টেস্ট নামে পরিচিত যা। উল্লেখ্য, ১৯৫০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমবার বক্সিং ডে টেস্টে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। ১৯৮০ সাল থেকে প্রতি বছরই বক্সিং ডে টেস্টকে ক্রিকেট সূচির অন্তর্ভুক্ত করা হয়। 

এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল মোট ১৬ টি বক্সিং ডে টেস্টে খেলতে নেমেছে। প্রথমবার ১৯৮৫ সালে এই বক্সিং ডে টেস্ট খেলতে নামে ভারতীয় ক্রিকেট দল। আর শেষ বার ২০২১ সালে বক্সিংদের টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। 

একনজরে বক্সিং ডে টেস্টে ভারতীয় দল

১৯৮৫ সালে প্রথমবার বক্সিং ডে টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে। সেই ম্যাচটি ড্র হয়েছিল।  ১৯৯১ সালে বক্সিংদের টেস্টে ভারতের দ্বিতীয় বার প্রতিপক্ষ ছিল সেই অস্ট্রেলিয়াই। তবে এবার অজিরা আট উইকেটে জয় ছিনিয়ে নেয়।  ১৯৯২ সালে বক্সিং ডে টেস্টে  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল।  ৯ উইকেটে সেই ম্যাচ জিতে নাই প্রোটিয়া বাহিনী।  ১৯৯৬ সালে চতুর্থবার বক্সিং ডে টেস্টে খেলতে নামে ভারত। এবারও প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।  ৩২৮ রানে এবার জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা।  ১৯৯৮ সালে কিউয়িদের বিরুদ্ধে বক্সিং টেস্ট খেলতে নামে ভারত। সেবার চার উইকেটে জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড। এর পরের বছরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের বক্সিং ডে টেস্ট খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। তবে এবারও হারই সঙ্গী হয়।  এবার ১৮০ রানে অজিরা হারিয়ে দেয় ভারতকে। ২০০৩ সালে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া ফের ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারতের বিরুদ্ধে। 

২০০৬ সালে বক্সিং ডে টেস্টে ভারতকে ১৭৪ রানে হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালে অস্ট্রেলিয়া ৩৩৭ রানের বিশাল ব্যবধানে জয় পায়। এরপর ২০১০ সালে বক্সিং ডে টেস্টে নিজেদের অভিষেকের ২৫ বছর পর প্রথমবার জয়ের স্বাদ পায় ভারত। ৮৭ রানে প্রোটিয়া বাহিনীকে হারায় তারা। ২০১১ সালে অজিরা ১২২ রানে জয় পায়। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে হারায় ভারতকে। ২০১৪ সালে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্য়াচ ড্র হয়েছিল। ২০১৮ সালে অজিদের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ১৩৭ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। ২০২০ সালেও অজিদের বিরুদ্ধে ৮ উইকেটে জয় ও ২০২১ সালে প্রোটিয়াদের বিরুদ্ধে ১১৩ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। 

অর্থাৎ ১৬ বার বক্সিং ডে টেস্ট খেলতে নেমে ৪ বার জয় পেয়েছে মাত্র ভারতীয় ক্রিকেট দল। এরমধ্যে শেষ তিনবারই জয় এসেছে টানা। এবারও কি রোহিতের নেতৃত্বে জয় ছিনিয়ে নিতে পারবে টিম ইন্ডিয়া? 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget