এক্সপ্লোর

Rameshbabu Praggnanandhaa : কীভাবে বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে টেক্কা? একান্ত সাক্ষাৎকারে জানালেন আনন্দ-ছাত্র প্রজ্ঞানানন্দ

চেষ্টা করে যাচ্ছিলাম, নিজের সেরা মুভগুলো যাতে দিতে পারি।

কলকাতা : মাথা চুলকে নিয়ে হাতে মুখ ঢাকা। খানিক অবিশ্বাসের ঘোর যেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে (Chess World Champion Magnus Carlsen) হারিয়ে এমনই অভিব্যক্তি ছিল রমেশবাবু প্রজ্ঞানানন্দের (Rameshbabu Praggnanandhaa)। বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand), পেন্টালা হরিকৃষ্ণের (Pentala Harikrishna) পর তৃতীয় ভারতীয় হিসেবে কার্লসেনকে হারানোর পর খানিক অবিশ্বাসের ঘোর যে ছিল সেটা স্বীকার করে নিলেন সবথেকে কম বয়সে ভারতীয় গ্র্যান্ডমাস্টার হওয়া প্রজ্ঞানানন্দ। এবিপি নেটওয়ার্ককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সবথেকে কম বয়ী হিসেবে কার্লসেনকে হারানো তরুণ দাবাড়ু স্বীকারও করে নিলেন যে কথা।

ঠিক কীভাবে কার্লসেনকে টেক্কা ? জানতে চাওয়া হলে প্রজ্ঞানানন্দের জবাব, 'আগের দিনটা খারাপ গিয়েছিল। তাই খোলামনে খেলতে নেমেছিলাম। আক্রমণাত্মক খেলব শুধু এটুকুই ভাবনা ছিল। চেষ্টা করে যাচ্ছিলাম নিজের সেরা মুভগুলো খেলতে। বিশ্বচ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারানো সত্যিই দারুণ অনুভূতি। এই জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে একটা ম্যাচেই সব নির্ভর করে না। এই খেলার থেকে শিক্ষা চলতি টুর্নামেন্টে ও পরে কাজে লাগাতে চাইব।' অনলাইন র‍্যাপিড চেসের এয়ারথিংস মাস্টার্স টুর্নামেন্টে কার্লসেনকে হারান তিনি। প্রসঙ্গত, ভারতের প্রথম দাবা বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের অ্যাকাডেমির ছাত্র প্রজ্ঞানানন্দ। সামনাসামনি ভিশি থেকে পাওয়া অনেক টিপস তাঁকে সাহায্য করেছে বলেও জুড়লেন ভারতীয় দাবাড়ু।

কার্লসেনকে হারানোর পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন প্রজ্ঞানানন্দ। ভারতীয় ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব ভারতীয় দাবার প্রতিভাবান ভবিষ্যৎ কাণ্ডারিকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় ভাল লাগার আবহ বাড়লেও আপাতত নিজের খেলাতেই মনঃসংযোগ করার কাজ চালিয়ে যেতে যান প্রজ্ঞানানন্দ।

প্রসঙ্গত ১৬ বছরের প্রজ্ঞানানন্দ এর আগে ২০১৮ সাল ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার চেন্নাইয়ের দাবাড়ু । ইতালির গ্রেনডাইন ওপেনের শেষ রাউন্ডে ইতালিরই গ্র্যান্ডমাস্টার মোরোনি জুনিয়রকে হারানোর সঙ্গে সঙ্গে এই খেতাব পেয়েছিল সে। বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার ইউক্রেনের সার্গেই করজাকিন। ২০০২ সালে ১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হন তিনি।

আরও পড়ুন- বিশ্বের ১ নম্বর কার্লসেনকে হারিয়ে দাবার চৌষট্টি খোপে অঘটন ১৬ বছরের প্রজ্ঞানানন্দর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget