এক্সপ্লোর

Hyderabad Techie Dies: পেশায় ইঞ্জিনিয়ার, হায়দরাবাদে ম্য়ারাথনে অংশ নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩৬ বছরের যুবক

Hyderabad Techie Dies News: এই খবর গোপীর পরিবারের কাছে পৌঁছতে কান্নায় ভেঙে পড়েন সবাই। পরিবার ও বন্ধুদের মতে, গোপী কেবল একজন সফটওয়্যার পেশাজীবীই ছিলেন না, একজন ফিটনেস অনুরাগীও ছিলেন। 

তেলেঙ্গানা: বিজয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হল। ম্য়ারাথনে অংশ নিয়েছিলেন ৩৬ বছরের এই আইটি স্পেশালিস্ট কোম্বিনেনি গোপী। কিন্তু এটাই যে শেষ ম্য়ারাথন হবে তাঁর, কে জানত। রবিবার সকালে গাচিবোলি স্টেডিয়ামে ফুল ম্যারাথন শেষ করার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন গোপী। পেশায় তিনি একজন IBM সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নিজের ম্য়ারাথন শেষ করার পরও যেভাবে প্রাণ হারাতে হল, এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। আয়োজকরাও ঘটনার এই আকস্মিকতায় স্তম্ভিত।

সাইবারাবাদের মানিকোন্ডার আলকাপুর কলোনির বাসিন্দা গোপী হায়দরাবাদ হাই-টেক ফুল ম্যারাথনের অষ্টম সংস্করণে অংশ নিয়েছিলেন। তিনি সফলভাবে ৪২.২ কিলোমিটারের এই ম্য়ারাথন সম্পন্ন করেন। ফিনিশার্স মেডেল গ্রহণও করেন। তবে এর কিছুক্ষণ পরেই, জলখাবারের স্থানের দিকে হেঁটে যাওয়ার সময় তিনি হঠাৎ মাটিতে পড়ে যান। ইভেন্টের আয়োজকরা সঙ্গে সঙ্গে এসে তাঁকে প্রাথমিক চিকিৎসা হিসেবে CPR দেন ও নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত প্রাণ হারান যেই যুবক। গাচিবোলি পুলিশের তরফে জানানো হয়েছে, 'প্রাথমিক তথ্য অনুযায়ী তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।' মৃত্যুর কারণ হিসেবে এটিকেই প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত শুরু করা হয়েছে।

এদিকে, এই খবর গোপীর পরিবারের কাছে পৌঁছতে কান্নায় ভেঙে পড়েন সবাই। পরিবার ও বন্ধুদের মতে, গোপী কেবল একজন সফটওয়্যার পেশাজীবীই ছিলেন না, একজন ফিটনেস অনুরাগীও ছিলেন। গোপী তেলেঙ্গানার খাম্মাম জেলার রভিনুথালা গ্রামের বাসিন্দা ছিলেন। তবে পরিবার নিয়ে হায়দরাবাদে বসবাস করছিলেন। মৃত্যুকালে গোপী তাঁর স্ত্রী ও ৩ বছর বয়সি এক সন্তানকে রেখে গেছেন। গোপীর স্ত্রী-র সঙ্গে এই নিয়ে কোনও বিবৃতি পাওয়া যায়নি।

গোপীর কোনও শারীরিক সমস্যা ছিল না কি না তা এখনও পুরোপুরি জানা যায়নি। অনেক সময় দৌড়বিদের অজান্তেই হৃদযন্ত্রে বা ধমনিতে সুপ্ত কোনও সমস্যা থাকে, যা অতিরিক্ত চাপের কারণে অচল হয়ে পড়ে। অতিরিক্ত গরম বা আর্দ্র আবহাওয়ায় দীর্ঘক্ষণ দৌড়ালে শরীরের তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পেয়ে পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে। এই ম্য়ারাথনে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল চিনে। উত্তর-পশ্চিম চিনের পাহাড়ি এলাকায় ১০০ কিলোমিটারের আল্ট্রা-ম্যারাথনে হঠাৎ শিলাবৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা ও ঝড়ের মুখে পড়ে ২১ জন দৌড়বিদ হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

IND vs NZ: অতীত রেকর্ড কপালে ভাঁজ ফেলবে গম্ভীর-গিলদের, ওয়ান ডে সিরিজের আগে কি চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরে?
অতীত রেকর্ড কপালে ভাঁজ ফেলবে গম্ভীর-গিলদের, ওয়ান ডে সিরিজের আগে কি চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরে?
Virat Kohli: প্রয়োজন ১৩৯ রান, তাহলেই সচিনকে টেক্কা দিয়ে নিউজিল্যান্ডের মাটিতে সবার ওপরে উঠে আসবেন কোহলি
প্রয়োজন ১৩৯ রান, তাহলেই সচিনকে টেক্কা দিয়ে নিউজিল্যান্ডের মাটিতে সবার ওপরে উঠে আসবেন কোহলি
Sourav Ganguly Exclusive: উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
IND vs NZ: শেষবার হয়ত কিউয়ি ভূমিতে রোহিত-কোহলি শো, কখন, কীভাবে দেখবেন প্রথম ওয়ান ডে ম্য়াচ?
শেষবার হয়ত কিউয়ি ভূমিতে রোহিত-কোহলি শো, কখন, কীভাবে দেখবেন প্রথম ওয়ান ডে ম্য়াচ?
Advertisement

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget