এক্সপ্লোর

দায়িত্ব নিতে পছন্দ করি, বললেন তরুণ পেসার খলিল আহমেদ

লখনউ: আস্থা অর্জন করেছেন অধিনায়ক রোহিত শর্মার। তাই গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে তরুণ পেসার খলিল আহমেদের হাতে নতুন বল তুলে দিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের পর ২০ বছরের খলিল বলেছেন, দায়িত্বটা তিনি বেশ উপভোগ করেন। চাপের কারণে নিজের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়তে দেন না। গতকাল খলিল নতুন বলে শুরুতেই ক্যারিবিয়ান শিবিরে জোড়া আঘাত হেনে দলের কাজটা সহজ করে দেন। রোহিত বলেছেন, খলিল নিজেই নতুন বলে ভূবনেশ্বর কুমারের সঙ্গে বোলিং করতে চেয়েছিলেন। রাজস্থানের টঙ্কের বোলার ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও শিমরন হেটমেয়েরকে ফিরিয়ে দেন। এর ধাক্কা আর সামলাতে পারেনি সফরকারী দল। ম্যাচের পর খলিল বলেছেন, যেহেতু নতুন বলে বোলিং করেছি, সেজন্য আমার ওপর প্রচুর দায়িত্ব ছিল। ছোট থেকেই ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেছি।এখন সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। এখন চাপ রয়েছে মনে করলে নিজের ক্ষমতা অনুযায়ী পারফর্ম করতে পারব না।আমার একটাই লক্ষ্য, ভারতের হয়ে ভালো খেলা এবং একইসঙ্গে খেলাটা উপভোগ করাও প্রয়োজন। আমার দক্ষতা সম্পর্কে আমি আত্মবিশ্বাসী। খেলাটা উপভোগ করতে পারলে ভালো খেলার খিদেটা আরও বাড়বে। এশিয়া কাপেই নজর কেড়েছিলেন খলিল। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেই নিজের দক্ষতার পরিচয় দেন তিনি। ওই সিরিজে চার ম্যাচ খেলে তৃতীয় সর্বাধিক উইকেট সংগ্রহকারী ছিলেন খলিল। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন এই তরুণ পেসার। আইপিএলে আন্তর্জাতিক ক্রিকেটের বড় তারকাদের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকার সুযোগকে তাঁর এই সাফল্যের অন্যতম কারণ বলেছেন খলিল। তিনি বলেছেন, আইপিএলে খেলার সুবাদে প্রচুর অভিজ্ঞতা হয়েছে।

সেরা শিরোনাম

Bengal vs Delhi: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
Indian Cricket: নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
Ranji Trophy: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget