এক্সপ্লোর

সিলি পয়েন্টে আইপ্যাড নিয়ে ভিডিও অ্যানালিস্ট, ওয়ান্ডারার্সে বিশেষ অনুশীলন কোহলির

জোহানেসবার্গ: নেটে ব্যাট করছেন বিরাট কোহলি। আর সিলি পয়েন্টে দাঁড়িয়ে হাতে আই-প্যাড নিয়ে সেই ছবি বন্দি করছেন দলের ভিডিও অ্যানালিস্ট। ওয়ান্ডারার্সের এই ছবি নিয়ে কৌতুহল তুঙ্গে।

চলতি দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্টের প্রথম দুটি হেরে ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে ভারতীয় দল। তৃতীয় টেস্ট জিতে হারানো সম্মান কিছুটা হলেও ফিরে পেতে মরিয়া টিম ইন্ডিয়া।

অধিনায়ক বিরাট কোহলি নিজে শতরান করলেও, সার্বিক ব্যাটিং ব্যর্থতার জন্যই যে দল হেরেছে, তা তিনি স্বীকার করে নিয়েছেন। ব্যর্থতার ধারা কাটিয়ে উঠতে যে ভারতীয় দল বদ্ধপরিকর, তা দলের অভিনব অনুশীলনেই স্পষ্ট।

যেমনটা দেখা গেল সোমবার ওয়ান্ডারার্সে। এদিন দলের ভিডিও অ্যানালিস্টকে সঙ্গে নিয়ে অনুশীলন সারলেন কোহলি। তবে, তাতে ছিল যথেষ্ট চমক। ব্যাটসম্যান যেখানে স্টান্স নেয়, তার ঠিক ৪৫ ডিগ্রিতে হাতে আই-প্যাড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দলের ভিডিও অ্যানালিস্ট ধনঞ্জয়। কোহলির ব্যাটিং সেখান থেকে রেকর্ডিং করছেন তিনি।

সাধারণত, ভিডিও অ্যানালিস্টরা বোলার বা উইকেটকিপারের পিছনে দাঁড়িয়ে এই রেকর্ডিং করে থাকেন। কিন্তু, সিলি পয়েন্ট পজিশনে দাঁড়িয়ে এই রেকর্ডিং করাটা সচরাচর দেখা যায় না। ফলে, স্বভাবতই এই অভিনব অনুশীলন নিয়ে অনেকের মনে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

কিন্তু, কেন এই পদ্ধতি? টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন, অনেকক্ষেত্রে শর্ট অফ লেংথ বা থ্রি-কোয়ার্টার লেংথের বলকে খোঁচা মারার এক প্রবণতা রয়েছে অধিনায়কের। অতীতে, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন তাঁকে বহুবার এভাবে আউট করেছেন। চলতি সফরেও, মর্নি মর্কেল ও ভার্নন ফিল্যান্ডার তাঁকে এইভাবে আউট করেছেন।

বস্তুত, বাউন্সে ভরা ওান্ডারার্সের পিচে মর্কেল বা ফিল্যান্ডার তাঁকে ক্রমাগত শর্ট-পিচড বল দিয়ে আক্রমণ করবে, তা বিলক্ষণ জানেন কোহলি। তাই ফের ওই ফাঁদে পা দিয়ে নিজের উইকেট খোয়াতে চাইছেন না তিনি।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget