এক্সপ্লোর

David Warner: ''গতবারের থেকে অনেক ভাল খেলছি'', চলতি অ্যাশেজে নিজের পারফর্ম নিয়ে মুখ খুললেন ওয়ার্নার

Ashes 2023: এখনও পর্যন্ত চারটি টেস্ট খেলা হয়ে গিয়েছে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। আগামীকাল থেকে দ্য ওভালে শুরু হতে চলেছে সিরিজের শেষ টেস্ট।

লন্ডন: এবারের অ্যাশেজে এখনও পর্যন্ত বড় রান পাননি। বাজেভাবে আউটও হতে হয়েছে কয়েকবার। তবে অস্ট্রেলিয়ার তারকা অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার মনে করেন যে আগের বার, অর্থাৎ ২০১৯ সালের অ্যাশেজের থেকে এবারের পারফরম্যান্স তাঁর ভাল। অজি তারকা মনে করেন যে কিছুটা দুর্ভাগ্যের শিকারও হয়েছেন তিনি। যার ফলে বড় রান এবারের সিরিজে পাননি। 

এখনও পর্যন্ত চারটি টেস্ট খেলা হয়ে গিয়েছে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। আগামীকাল থেকে দ্য ওভালে শুরু হতে চলেছে সিরিজের শেষ টেস্ট। এই ম্যাচ ইংল্যান্ড জিতলে সিরিজ ড্র হবে। সেক্ষেত্রেও সফরকারী দল অস্ট্রেলিয়াই ট্রফি তাঁদের দেশে নিয়ে যাবে। আর যদি অজিরা জেতে তবে তাঁরা এমনিতেই সিরি ৩-১ ব্যবধানে জিতে নেবে। ওযার্নার বলছেন, "পরিসংখ্যান হিসেবে দেখতে গেলে গতবারের থেকে অ্যাশেজে এবার অনেক ভাল পারফর্ম করেছি ইংল্য়ান্ডে। কিন্তু কিছু সময় দুর্ভাগ্যের শিকারও হয়েছি। কিছু সময় হয়েছে যেখানে আমি স্যুইং খেলতে না চেয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু বল ব্যাটের কানায় লেগ ক্যাচ আউট হতে হয়েছে আমাকে।''

২০১৯ সালে ওয়ার্নার যখন ইংল্যান্ড সফরে অ্যাশেজ খেলতে এসেছিল, তখন ১০ ইনিংসে মাত্র ৯৫ রান করেছিলেন। তবে ৩৬ বছরের এই ওপেনার এবার এখনও পর্যন্ত আট ইনিংস খেলেছেন। রান করেছেন ২০১ রান। লর্ডসে একটি গুরুত্বপূর্ণ অর্ধশতরান রয়েছে তার মধ্যে।

ওয়ার্নার আরও বলেন, ''আমি মনে করি যে আমি ভাল অবদান রাখতে পারছি দলের জন্য়। আমরা একটা ইউনিট হিসেবে খেলার চেষ্টা করছি। দল হিসেবে গোটা সিরিজে আমরা ভাল খেলছি। আমি মানসিকভাবেও ভাল জায়গায় রয়েছি।''

এদিকে, গত ম্যাচের ১৫ জনের দলই পরের টেস্টের জন্য বহাল রাখল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তবে ম্যাচের একাদশ কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। ম্যাচের দিন আরও এগিয়ে আসলে বেন স্টোকসরদের তরফে একাদশ ঘোষণা করা হবে বলেই মনে করা হচ্ছে। দলের খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিচার বিবেচনা করেই পঞ্চম টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ ঘোষণা করা হবে। 

পঞ্চম টেস্টে ইংল্যান্ডের স্কোয়াড:-

বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ়্যাক ক্রাউলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, অলি রবিনসন, জো রুট, জস টাঙ, ক্রিস ওকস, মার্ক উড 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত জর্জ মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত জর্জ মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget