এক্সপ্লোর

Jasprit Bumrah: আমি নার্ভাস ছিলাম না একটুও, ভীষণ খুশি যে কামব্যাক করতে পেরেছি: বুমরা

IND vs IRE: প্রত্যাবর্তন ম্যাচে ২৪ রানের বিনিময়ে ২ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন বুমরা। প্রথমবার অধিনায়ক হিসেবেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই তারকা পেসার।

ডাবলিন: ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তন করেছেন যশপ্রীত বুমরা। ৩২৭ দিন পরে ২২ গজে চোট সারিয়ে ফিরে ২ উইকেট তুলে নিয়েছেন। অধিনায়ক হিসেবেও দলকে জিতিয়েছেন। এমনকী নিজের ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। যদিও একেবারেই নার্ভাস ছিলেন না ডানহাতি পেসার। অস্ত্রোপচারের পর ফিরে এসেছেন ক্রিকেটে ফের। প্রত্যাবর্তন ম্যাচে ২৪ রানের বিনিময়ে ২ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন বুমরা। বলছেন, ''প্রত্য়াবর্তনে আমি খুবই খুশি। আমি কোনও সময়ই নার্ভাস ছিলাম না। বরঞ্চ বেজায় খুশি কামব্যাক করতে পেরে। আর সবচেয়ে বড় কথা যখন নেতৃত্ব দিতে হয় দলের, তখন গোটা দলকে নিয়ে ভাবতে হয়। শুধু নিজের পারফরম্যান্স নিয়ে ভাবলে হয় না।''

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পিঠের চোটের জন্য ছিটকে যেতে হয়েছিল বুমরাকে। গত এক বছরের যাত্রাপথটা কেমন ছিল? তারকা ডানহাতি পেসার বলছেন, ''এনসিএতে অনেকটা সময় কাটিয়েছি। কখনওই হাল ছেড়ে দেইনি। পরিশ্রম করছিলাম ভীষণভাবে। সেখানকার স্টাফদের অনেকটা কৃতিত্ব প্রাপ্য। তাঁরা আমার জন্য অনেকটা সময় দিয়েছেন। আমাকে ফিট হয়ে উঠতে সাহায্য করেছেন।

উল্লেখ্য, আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় বোলাররা দাপট দেখালেন। একটা সময় ১০.৩ ওভারে মাত্র ৫৯ রানে ৬ উইকেট খুইয়ে বসেছিল আয়ার্ল্যান্ড। তবে পাল্টা লড়াই করলেন আইরিশরাও। যখন মনে হচ্ছিল, একশোও তুলতে পারবে না আয়ার্ল্যান্ড, তখনই প্রত্যাঘাত কার্টিস ক্যাম্পহার ও ব্যারি ম্যাকার্থির। সপ্তম উইকেটে দুজনে ৪৪ বলে ৫৭ রান যোগ করে ভারতীয় শিবিরকে চাপে রাখলেন। ৩৩ বলে ৩৯ রান করলেন ক্যাম্পহার। তবে বিধ্বংসী মেজাজে ছিলেন ম্যাকার্থি। ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত রইলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি তাঁর। 

অর্শদীপ সিংহের শেষ ওভারে জোড়া ছক্কা ও একটি বাউন্ডারি মারলেন ম্যাকার্থি। প্রথমে ব্যাট করে আয়ার্ল্যান্ড তোলে ১৩৯/৭। ম্যাচ জিততে ১৪০ রান তুলতে হতো ভারতকে। রান তাড়া করতে নেমে শুরুটা সতর্কভাবে করেছিলেন যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। মেঘলা আবহাওয়া ও হিমেল হাওয়ায় তখন বেশ ভাল বোলিং করছিলেন আইরিশ বোলাররা। ৪ ওভারের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ২২ রান। তবে এরপরই হাত খোলেন যশস্বী ও রুতুরাজ। পরের ২ ওভারে ২৩ রান যোগ করেন দুজনে। তবে ক্রেগ ইয়ংয়ের এক ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। পরপর ২ বলে ফিরে যান যশস্বী (২৪ রান) ও তিলক বর্মা (০)। ৬.৫ ওভারে ভারতের রান ৪৭/২, তখনই বৃষ্টি নামে। খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচ আর শুরু করা যায়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতকে ২ রানে জয়ী ঘোষণা করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget