এক্সপ্লোর

Adil Rashid: আইপিএলের নিলামে নিজের নাম তুলতে চান টি-টােয়েন্টি বিশ্বকাপজয়ী তারকা

IPL 2023: কোচিতে আগামী ডিসেম্বরের ২৩ তারিখ বসতে পারে আইপিএলের নিলামের আসর। সেখানেই রাশিদের জন্যও উঠতে পারে প্রচুর দর। 

লন্ডন: ইংল্যান্ডের জার্সিতে সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) জিতেছেন। কিন্তু তিনিই টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে ছিলেন এতদিন ব্রাত্য। এবার সেই আদিল রশিদই এবার আসন্ন আইপিএলের আগে নিজের নাম নিলামে তুলতে চাইছেন। কোচিতে আগামী ডিসেম্বরের ২৩ তারিখ বসতে পারে আইপিএলের নিলামের আসর। সেখানেই রাশিদের জন্যও উঠতে পারে প্রচুর দর। 

কী বলছেন রশিদ?

ফাইনালে পাকিস্তানকে হারানোর পেছনে সবাই স্যাম কারান ও বেন স্টোকসের অবদানের কথা মাথায় রাখলেও আদিল রশিদের লেগস্পিনের ছোবল। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলে রশিদ। তার মধ্যে রয়েছে বাবর আজমের উইকেটও। ৬ ম্যাচে মাত্র ৪ উইকেট নিলেও মাত্র ৬.১২ ইকনমি রেট ছিল রশিদের। অস্ট্রেলিয়ার গতি সর্বস্ব পিচে রশিদের বোলিং যেখানে প্রশংসা কুড়িয়ে, সেখানে ইডেন, চিপক, চিন্নাস্বামীর উইকেটে যে রশিদ ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা বলাই বাহুল্য।

মেলবোর্নে মায়াবি সন্ধ্যায় পাকিস্তানকে পাঁচ উইকেটের ব্যবধানে পরাস্ত করে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেতাব নিজেদের নামে করে নিয়েছে ইংল্যান্ড (England Cricket Team)। দুরন্ত বোলিং পারফরম্যান্সে পাকিস্তানকে মাত্র ১৩৭ রানে সীমাবদ্ধ করে রাখার পর, এক ওভার ও পাঁচ উইকেট বাকি থাকতেই ম্য়াচ নিজেদের নামে করে নেয় ইংল্যান্ড। বল হাতে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্যাম কারান। ব্যাট হাতে অপরাজিত ৫২ রানের ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বেন স্টোকস।

আর্থিক পুরস্কার

বিশ্বকাপ জয়ের থেকে কোনও ক্রীড় ব্যক্তিত্বের কাছে অধিক আনন্দের বিষয় কিছুই হয় না। তবে বিশ্বখেতাব জিতে আর্থিকভাবে ঠিক কতটা লাভবান হচ্ছে ইংল্যান্ড? কত টাকা পেতে চলেছেন জস বাটলাররা? বিশ্বকাপের পুরস্কার বাবদ আইসিসি মোট ৫.৬ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫.৬৬ কোটি টাকা) খরচ করেছে। বিশ্বজয়ী দল ইংল্যান্ড ১.৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১২.৮৮ কোটি টাকা পুরস্কারমূল্য পেতে চলেছে। রানার্স আপ পাকিস্তান তাঁর অর্ধেক ৬.৪৪ কোটি পুরস্কারমূল্য পাচ্ছে।

বিশ্বকাপের সেমিফাইনালেই ১০ উইকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়েছিল ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হয় নিউজিল্যান্ডেরও। এই দুই দলের প্রত্যেকে ৪০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৩.২২ কোটি টাকা করে অর্থ পাবে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, বাংলাদেশ, আয়ার্ল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে- সুপার ১২-এ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া এই আট দল ৭০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৬.৩৫ লক্ষ টাকা) করে পাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget