এক্সপ্লোর

ICC Test Ranking: ইংল্যান্ডের ব্যাটসম্যানরা সাবধান! সামলাতে হবে বিশ্বর‌্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা দুই ভারতীয় বোলারকে

আইসিসি-র সদ্য প্রকাশিত তালিকায় ব্যাটসম্যানদের মধ্য়ে চারে রয়েছেন কোহলি। ছয়ে রয়েছেন চেতেশ্বর পূজারা ও আটে রয়েছেন অজিঙ্ক রাহানে। অলরাউন্ডারদের মধ্যে তিনে রয়েছেন রবীন্দ্র জাডেজা।

কলকাতা: বিরাট কোহলিদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে আর ঠিক চারদিন বাকি। চেন্নাইয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটারদের একাংশ। বাকিরা নিভৃতবাস পর্ব কাটিয়ে মাঠে নেমে পড়ার অপেক্ষায়। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ ইংল্যান্ডের কাছে যে কতটা কঠিন হতে চলেছে, তার আভাস কিছুটা হলেও পাওয়া যাচ্ছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। আসন্ন টেস্ট সিরিজে জো রুটদের সামলাতে হবে বিশ্বের সেরা দুই বোলারের চ্যালেঞ্জ। একজন যশপ্রীত বুমরা। টেস্টে বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন। অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফেরার নেপথ্যেও অন্যতম নায়ক ভারতীয় পেসার। অপরজন আর অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে তো দুরন্ত ফর্মে ছিলেনই, পাশাপাশি ব্যাটেও বাজিমাত করেছিলেন। আর তাৎপর্যপূর্ণ হচ্ছে, আসন্ন সিরিজে দুজনেই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন বিশ্বের সেরা দশে থাকা বোলার হিসাবে। যা প্রতিপক্ষ শিবিরকে স্বস্তিতে থাকতে দেবে না। আইসিসি-র সম্প্রতি প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, বিশ্বের সেরা বোলারদের মধ্যে অশ্বিন রয়েছেন আট নম্বরে। তাঁর সংগৃহীত পয়েন্ট ৭৬০। স্পিনারদের মধ্যে তালিকার শীর্ষে তিনি। আর তার ঠিক পরেই, তালিকায় নয় নম্বরে আছেন বুমরা। তাঁর সংগৃহীত মোট পয়েন্ট ৭৫৭। আর কয়েক দিনের মধ্যেই দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট যুদ্ধে নামছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারানোর পর বিরাট কোহলি-অজিঙ্ক রাহানেদের আত্মবিশ্বাস তুঙ্গে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম দুটি টেস্ট চেন্নাইয়ে। যেখানে পিচ ও পরিবেশ স্পিনারদের সাহায্য করে থাকে। সেখানে জো রুটদের কড়া পরীক্ষা নেবেন অফস্পিনার অশ্বিন। বল হাতে তিনি ফর্মে রয়েছেন। পাশাপাশি এটা তাঁর ঘরের মাঠ। চেন্নাইয়ের পিচ হাতের তালুর মতোই চেনেন অশ্বিন। তাই ইংরেজ ব্যাটসম্যানদের কাজ সহজ হবে না। আইসিসি-র সদ্য প্রকাশিত তালিকায় ব্যাটসম্যানদের মধ্য়ে চারে রয়েছেন কোহলি। ছয়ে রয়েছেন চেতেশ্বর পূজারা ও আটে রয়েছেন অজিঙ্ক রাহানে। অলরাউন্ডারদের মধ্যে তিনে রয়েছেন রবীন্দ্র জাডেজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Statue: লেকটাউন মোড় থেকে সরানো হল লিওনেল মেসির বিশাল মূর্তি, কোথায় রাখা হচ্ছে?
লেকটাউন মোড় থেকে সরানো হল লিওনেল মেসির বিশাল মূর্তি, কোথায় রাখা হচ্ছে?
Virat Kohli-Vaibhav Sooryavanshi: বৈভবকে দেখেই উষ্ণ আলিঙ্গন, বাহবা দিলেন বিরাট কোহলি, ভাইরাল হল ফাইনালশেষে সৌজন্যের ভিডিও
বৈভবকে দেখেই উষ্ণ আলিঙ্গন, বাহবা দিলেন বিরাট কোহলি, ভাইরাল হল ফাইনালশেষে সৌজন্যের ভিডিও
ICC: ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, আমদাবাদে আইপিএল ফাইনালের দিনই হয়ে গেল সিদ্ধান্ত
ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, আমদাবাদে আইপিএল ফাইনালের দিনই হয়ে গেল সিদ্ধান্ত
Royal Challengers Bengaluru: আইপিএল জয়ের পরের দিনই নির্বাসিত হলেন আরসিবির তারকা ক্রিকেটার
আইপিএল জয়ের পরের দিনই নির্বাসিত হলেন আরসিবির তারকা ক্রিকেটার

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget