এক্সপ্লোর

ICC Women's World Cup: স্মৃতি-হরমনপ্রীতের জোড়া শতরানে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিশ্বকাপে রেকর্ড রান ভারতের

ICC Women's World Cup : ইনিংসের শুরু থেকে এক প্রান্ত আগলে ঝকঝকে ১২৩ রানের ইনিংস খেললেন স্মৃতি। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে দুর্দান্ত ১০৯ রানের ইনিংস হাঁকালেন হরমন।

হ্যামিলটন: মহিলা বিশ্বকাপে ক্রমশ দ্যুতি ছড়াচ্ছে ভারত। স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কৌরের জোড়া শতরানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ড রান ভারতের মহিলা ক্রিকেট দলের। বিশ্বকাপের মঞ্চে ভারতের সর্বোচ্চ পার্টনারশিপ (১৮৪) স্মৃতি হরমনপ্রীতের সুবাদে। ইনিংসের শুরু থেকে এক প্রান্ত আগলে ঝকঝকে ১২৩ রানের ইনিংস খেললেন স্মৃতি। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে দুর্দান্ত ১০৯ রানের ইনিংস হাঁকালেন হরমন।

স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কৌরের শতরানে ভর করে তিনশো রানের গণ্ডি পেরোল ভারত। শনিবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩১৭ রান করে ভারত। আর সেই সঙ্গে এক দিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানও তুলল দেশের মহিলা ক্রিকেট দল। উল্লেখ্য, আজ শনিবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৯ বলে ১২৩ রানের ইনিংস খেলে ফের একবার নজির গড়লেন স্মৃতি। 

এ দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৯ রানের মাথায় ফিরে যান ওপেনার যস্তিকা ভাটিয়া, ২১ বলে ৩১ রান করেন তিনি। ওপেনিং এই জুটিতে ছয় ওভারে ৪৭ রান উঠে যায়। ক্যাপ্টেন মিতালি রাজ করেন মাত্র ৫ রান। দীপ্তি শর্মাও কোনও বড় রান পাননি। মাত্র ১৫ করে আউট হয়ে যান তিনি।

সবমিলিয়ে শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় ভারতীয় দল। তবে এর পরেও ব্যাটে ঝড় তুলে দলকে লড়াই-এর জায়গায় পৌঁছে দেয় স্মৃতি এবং হরমনপ্রীতের দুরন্ত পার্টনারশিপ।  ১০৭ বলে ১০৯ রান করে ৪৯তম ওভারে আউট হন হরমনপ্রীত।  দুটি ছয় এবং ১০টি চারে সাজানো ইনিংস তাঁর। এক দিনের ক্রিকেটে এটি তাঁর চতুর্থ শতরান। পাশাপাশি পঞ্চম শতরানের নজির স্মৃতির ঝুলিতে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

উল্লেখ্য এর আগে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে (Pakistan) হারিয়েছিল ভারত (India)। ভারতের জয়ের প্রধান কারিগর ছিলেন পূজা এবং স্নেহ রানা। দু-জনে ১২২ রানের পার্টনারশিপ গড়েন। পাশাপাশি দলের জয়ে বড় অবদান রাখলেন স্মৃতি মন্ধনা (Smriti Mandana) ও রাজেশ্বরী গায়েকওয়ার (Rajeshwari gayakwad)। 

স্মৃতি (Smriti Mandana) ব্যাট হাতে তোলেন ৫২ রান। বল হাতে ৩১ রানেই ৪ উইকেট নেন রাজেশ্বরী (Rajeshwari gayakwad)। পাকিস্তানকে ১০৭ রানে হারায় ভারত (India)। সেই সঙ্গে প্রথম ম্যাচেই মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা প্রমাণ করে দিলেন তাঁরাও ট্রফি জয়ের অন্যতম দাবিদার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget