এক্সপ্লোর

Mohammed Shami: নিজের ধর্ম পালনে বাধার মুখে পড়তে হয়েছিল? 'সাজদা' বিতর্কে কী বললেন শামি?

Mohammed Shami Update: এই মুহূর্তে ভারতীয় দল থেকে বিশ্রামে রয়েছেন শামি। বিশ্বকাপের ৭ ম্য়াচে ২৪ উইকেট নিয়ে উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি।

মুম্বই: বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু মাঠে সেলিব্রেশন করতে গিয়ে কিছুটা বিতর্কের সম্মুখিন হতে হয়েছিল তাঁকে। খেলার মাঠে সজদা করতে গিয়েও থেমে যেতে হয়েছিল তারকা ডানহাতি পেসারকে। ভারতীয় দলের (Indian Cricket Team) ক্রিকেটার বলেই কি নিজেকে সরিয়ে নিয়েছিলেন বাংলার এই তারকা পেসার? যদিও এবার সেই বিতর্কে মুখ খুললেন স্বয়ং শামি। নিজের ধর্ম পালন করতে চাইলে কেউ তাঁকে বাধা দিত না, এমনটাই বলছেন শামি। এক সাক্ষাৎকারে শামি বলেন, ''সজদা করতে চাইলে তো কেউ বাধা দিতে পারে না। আমার ধর্ম পালনে কেউ বাধা দেবে না। আমিও কারও ধর্ম পালনে বাধা দেব না। যদি সজদা করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই করব। গর্বের সঙ্গে বলতে পারি আমি ভারতীয় মুসলিম। আগেও তো পাঁচ উইকেট নিয়েছি, কখনও কি সজদা করতে দেখেছেন? যদি মনে হয় তাহলে আমি যেখানে খুশি সজদা করতে পারি।''

পাঁচ উইকেট নেওয়ার পর ক্রিজের ওপরই বসে পড়েছিলেন। তবে কি সজদা করতে গিয়ে আর করেননি? সজদা করার জন্য কি অনুমতি দরকার? তারকা ডানহাতি পেসার বলেন, ''সজদা করার জন্য় অনুমতি নিতে হলে আমি ভারতে থাকতাম না। আসলে এরা সবসময় বিতর্ক তৈরি করে সেখান থেকে খবর বের করতে চায়। এরা কাউকেই ভালোবাসে না। আসলে ওইদিন আমি নিজের ক্ষমতার বাইরে গিয়ে বোলিং করছিলাম। তাই ক্লান্ত হয়ে মাঠে বসে পড়েছিলাম।''

এই মুহূর্তে ভারতীয় দল থেকে বিশ্রামে রয়েছেন শামি। বিশ্বকাপের ৭ ম্য়াচে ২৪ উইকেট নিয়ে উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি শামির নাম প্রাথমিক তালিকায় না থাকলেও, বোর্ডের তরফে তাঁর নাম মনোনয়নের জন্য অনুরোধ করা হয় বলে খবর। বিশ্বকাপে ভাল খেলার জেরেই বিশেষ সম্মান পাওয়ার হাতছানি শামির সামনে। অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কারের পর দেশের ক্রীড়াবিদদের জন্য অর্জুন পুরস্কার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। এবার সেই পুরস্কার পাওয়া র দৌ়ড়ে রয়েছেন শামি। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী শামির নাম প্রাথমিক তালিকায় ছিলই না। তবে বিসিসিআইয়ের অনুরোধের জেরে তাঁর নাম এই তালিকায় শামিল করা হয়। বিশ্বকাপের প্রথম চার ম্যাচে কিন্তু সুযোগই পাননি মহম্মদ শামি। কিন্তু হার্দিক পাণ্ড্যর চোট, শামির একাদশে খেলার সুযোগ করে দেয়। এরপর বল হাতে জ্বলে ওঠেন ডানহাতি পেসার।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget