এক্সপ্লোর

শুধু ব্যাটিং নয়, ফিটনেস আমার ফিল্ডিংয়েরও উন্নতি ঘটিয়েছে: কোহলি

নয়াদিল্লি: ফিটনেসই বদলে দিয়েছে তাঁকে। সুস্বাস্থ্য তাঁকে শুধু ভালো ব্যাটসম্যানই নয়, ভালো ফিল্ডার হতেও সাহায্য করেছে। এ কথা জানালেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। ২০১২-র আইপিএলের পরই ফিটনেস সম্পর্কে তাঁর ধ্যানধারনা বদলে যায়। তার আগে নিজের শারীরিক দিক সম্পর্কে এতটা সচেতন ছিলেন না তিনি। সকাল থেকে রাত পর্যন্ত খাদ্যতালিকা, কতটা শারীরিক কসরত করতে হবে, কতটা অনুশীলন করতে হবে, এ সমস্ত ফিটনেস সংক্রান্ত বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামাতেন না কোহলি। কিন্তু ২০১২-র আইপিএলের পর শরীরের কথা শুনতে শুরু করেন। আর এতে ফল মেলে হাতেনাতে। ভারতীয় দলের অন্যতম ফিট খেলোয়াড় কোহলি। তিনি বলছেন, ফিটনেস লেভেলের তুঙ্গে থাকায় মনে হয় মাঠে ইচ্ছে মতো সব কিছু করতে পারেন। কোহলি চান, দলের অন্য খেলোয়াড়রাও ফিট থাকার কোনও প্রচেষ্টাতেই যেন খামতি না রাখেন। কোহলি বলেছেন, ২০১২-র পর নিজস্ব লাইফ স্টাইল বেছে নিয়েছিলাম। নিজেকে অন্য পর্যায়ে তুলে নিয়ে যেতে শারীরিক সক্ষমতা বাড়ানোর পথ বেছে নিই। কারণ, আমি কখনও মাঝারি মাপের হয়ে থাকতে চাইনি। আমি বিশ্বের সেরা হতে চেয়েছিলাম। আমার এই মনোভাবটা বরাবরই ছিল। কিন্তু সেই শারীরিক সক্ষমতা ছিল না। ভারতীয় দলের ফিটনেস ট্রেনার শঙ্কর বসুও কোহলির ফিটনেসের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, কোহলি বিশ্বের সেরা অ্যাথলেট হতে চায়। কোহলি বলেছেন, শুধু ব্যাটিংয়ের উন্নতিই নয়, তাঁর ফিল্ডিংয়েরও উন্নতি ঘটেছে ফিটনেসের জন্যই। তিনি বলেছেন, ফিট থাকলে মনে হয় যে, সব কিছু করা সম্ভব। এর উদাহরণ হিসেবে কোহলি বলেছেন, আমি খুব একটা ভালো ফিল্ডার ছিলাম না। সব পজিশনে আমি ফিল্ডিং করতে চাইতাম না। কিন্তু ফিটনেস বাড়ার পর নিজেকে অনেক বেশি শক্তিশালী ও হাল্কা মনে হয়। তাই আগে যে সব পজিশনে ফিল্ডিং করতে চাইতাম না, এখন স্বচ্ছন্দে সেই পজিশনে ফিল্ডিং করতে পারি। ফিট থাকা ও ঠিকঠাক খাওয়া-দাওয়াটা আমার অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। কোহলি চান, ভারতের তরুণ প্রজন্মও স্বাস্থ্য ও ফিটনেসের দিকে নজর দিক। তিনি বলেছেন, ক্রমবর্দ্ধমান স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার পরিসংখ্যান খুবই ভীতিপ্রদ। এটা একজনের মনে ভীতি তৈরি করে। তাই আমি ফিটনেস, সুস্থ থাকার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে চাই। কেউ নিজেকে ভেতর থেকে ফিট মনে করলে যা ইচ্ছে হয় তা করতে পারবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
FIFA World Cup 2026: জয়সূচক গোলের পর সমর্থকদের ভিড়ে সেলিব্রেশন সত্ত্বেও কেন মার্তিনেজ়কে লাল কার্ড দেওয়া হল না?
জয়সূচক গোলের পর সমর্থকদের ভিড়ে সেলিব্রেশন সত্ত্বেও কেন মার্তিনেজ়কে লাল কার্ড দেওয়া হল না?
Argentina Football Team: বিশ্বকাপের মাঝেই প্রয়াত আর্জেন্তিনার প্রাক্তন অধিনায়ক, সম্মান জানাতে বিশেষ উদ্যোগ মেসিদের
বিশ্বকাপের মাঝেই প্রয়াত আর্জেন্তিনার প্রাক্তন অধিনায়ক, সম্মান জানাতে বিশেষ উদ্যোগ মেসিদের

ভিডিও

TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget