এক্সপ্লোর

ইমরানের শপথ অনুষ্ঠানে সিধুর আসন নিয়ে বিতর্কে সায় নেই কপিল দেবের

নয়াদিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধু। পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের শপথগ্রহণ অনুষ্ঠানে সিধুকে পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে বসে থাকতে দেখা যায়। ইমরানের শপথ অনুষ্ঠানে একমাত্র ভারতীয় হিসেবে উপস্থিত ছিলেন সিধু। ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন ব্যাটসম্যানকে ইসলামাবাদের আইওয়ান-ই-সদরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথম সারিতে পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্টের পাশে আসন দেওয়া হয়। এই ঘটনা আদৌ ভালোভাবে নিতে পারেননি ভারতের রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁরা এই ঘটনাকে অবাঞ্ছিত আখ্যা দিয়েছেন। তাঁদের মতে, এভাবে ভারতীয় অতিথিকে অস্বস্তিকর অবস্থায় ফেলার চেষ্টা করা হল। যদিও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব এই ঘটনায় বিতর্ক এড়িয়ে ইতিবাচক দিকের প্রতি তাকানোর কথা বলেছেন। বিবেক কাটজু বলেছেন, আমন্ত্রণকারী হিসেবে পাকিস্তানের আরও বেশি সজাগ থাকা উচিত ছিল। এ ধরনের অবাঞ্ছিত ঘটনা শুধুমাত্র বিতর্কই তৈরি করে। ইমরানের দীর্ঘদিনের বন্ধু কপিল অবশ্য এ ব্যাপারে ভিন্নমত প্রকাশ করেছেন। কপিল বলেছেন, তিনি বিষয়টি এভাবে দেখছেন না। বিষয়টি বৃহত্তর প্রেক্ষাপটে দেখা উচিত এবং নেতিবাচক দিকটি এড়িয়ে যাওয়াই দরকার। কপিল বলেছেন, ইমরানের হয়ত প্রোটোকলের বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা নেই এবং ভারত সহ সমগ্র বিশ্বেরই একলাফে উপসংহারে পৌঁছে যাওয়ার আগে তাঁকে সময় দেওয়া দরকার। ১৯৮৩-তে ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক বলেছেন, বদল রাতারাতি হয় না। এরজন্য সময় প্রয়োজন। তাই বিতর্ক এড়িয়ে ইতিবাচক দিকটি দেখা উচিত। ইমরান তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠানে সিধু ছাড়াও কপিল দেব এবং সুনীল গাওস্করকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

সেরা শিরোনাম

ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
ENG vs IND: ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget