এক্সপ্লোর

আরও কয়েকটি ম্যাচে কোহলি সহ প্রথমসারির ক্রিকেটারদের বিশ্রাম!

নয়াদিল্লি: চলতি মরশুমে একটানা ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া। এর পরিপ্রেক্ষিচে দলের খেলোয়াড়দের ফিটনেস ও ফর্ম বজায় রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ। তারওপর আগামী বছরই বসছে একদিনের ক্রিকেটের বিশ্বকাপের আসর। এই মেগা ইভেন্টের প্রেক্ষাপটে প্লেয়ারদের ফর্ম ও ফিটনেস বজায় রাখার প্রতি তীক্ষ্ণ নজর রাখছে ভারতের ক্রিকেট বোর্ড। চলতি মরশুমে বেশি ম্যাচ খেলার ঘোষণার সঙ্গে সঙ্গে বিসিবিআই বলেছিল যে, দলের খেলোয়াড়দের রোটেশনের ভিত্তিতে খেলানো হবে। দলের ওপর যাতে অত্যধিক চাপ না পড়ে এবং খেলোয়াড়দের ফর্ম ও ফিটনেস বজায় থাকে, সেজন্যই রোটেশনের ভিত্তিতে খেলানোর কথা জানিয়েছিল বোর্ড। এই রোটেশন নীতি অনুযায়ী খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হচ্ছে। যাঁদের বিশ্রাম দেওয়া হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি, ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ড্যর মতো খেলোয়াড়, যাঁরা তিন ফর্ম্যাটের ক্রিকেটেই দলের সদস্য। কারণ, এ ধরনের খেলোয়াড়দের ওপর অত্যধিক ম্যাচ খেলার বোঝা চাপে। অন্যদিকে, যাঁরা একটি ফর্ম্যাটে খেলেন, তাঁরা অপেক্ষাকৃত বেশি বিশ্রাম পান। আগামী কয়েকটি ম্যাচ ও সিরিজেও এই রোটেশনের নীতি চালিয়ে যেতে চাইছে বোর্ড। আর নয় মাস পরে বিশ্বকাপের জন্য যাতে খেলোয়াড়রা তৈরি থাকেন, সেজন্যই এই সিদ্ধান্ত। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোহলিকে আগামী কয়েকটি একদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। উল্লেখ্য, সম্প্রতি দীর্ঘ ইংল্যান্ড সিরিজের পর কোহলি এশিয়া কাপে খেলেননি। এর আগে নিদাহাস ট্রফি ও আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টও খেলেননি তিনি। জানা গেছে, শুধু কোহলিই নয়, দলের বাকি খেলোয়াড়দেরও মাঝেমধ্যেই বিশ্রাম দেওয়া হবে। কারণ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরই টিম ইন্ডিয়া প্রথমে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এবং তারপর ফিরে এসে অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ খেলবে। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের মধ্যেই বোর্ড ও টিম ম্যানেজমেন্ট আগামীদিনের পরিকল্পনা নিয়ে একবার বৈঠকে বসবে। বোর্ডের ঘনিষ্ঠ সূত্র উল্লেখ করে জানানো হয়েছে, বিশ্বকাপের কথা মাথায় রেখে কোহলিকে ফের বিশ্রাম দেওয়া হবে। বিশ্বকাপে দলের সঠিক কম্বিনেশন তৈরি করার উদ্দেশ্যও এরমধ্যে রয়েছে।

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget