এক্সপ্লোর

রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও বাংলাদেশ, জেনে নিন, কখন শুরু ম্যাচ, কোথায় দেখা যাবে

রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে পোচেস্ট্রুমের সেনওয়েস পার্কে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। উপমহাদেশের দুই দলের খেতাব জয়ের লড়াই শুরু হবে রবিবার ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে।

  নয়াদিল্লি: রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে পোচেস্ট্রুমের সেনওয়েস পার্কে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। উপমহাদেশের দুই দলের খেতাব জয়ের লড়াই শুরু হবে রবিবার ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত পঞ্চমবার কাপ জয়ের লক্ষ্যে নামবে। এর আগে চারবার (২০০০, ২০০৮, ২০১২ ও ২০১৮) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অন্যদিকে, বাংলাদেশের সামনে প্রথমবার কাপ জয়ের হাতছানি। পাকিস্তানকে ১০ উইকেটে পর্যুদস্ত করে ফাইনালে উঠেছে ভারত।  এই নিয়ে পরপর তিনবার ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে, নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। গতবারের চ্যাম্পিয়ন ভারত দুরন্ত ছন্দে রয়েছে। টুর্নামেন্টে এখনও তারা অপরাজিত। ফাইনালে ওঠার পথে ভারত হারিয়েছে শ্রীলঙ্কা, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে। ২০১৬-র ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে বারের পর ভারতের ছোটরা বয়সভিত্তিক প্রতিযোগিতায় এখনও পর্যন্ত পরপর ১১ ম্যাচে জিতেছে। পোচেস্ট্রুমের সেনওয়েস পার্কে রবিবার খেলা হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।  ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর দেড়টায়। স্টার স্পোর্টস ৩-তে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ভারতীয় দল : প্রিয়ম গর্গ (অধিনায়ক), কার্তিক ত্যাগী, যশস্বী জয়সওয়াল, বিদ্যাধর পাটিল, তিলক ভার্মা, শুভং হেগড়ে, দিব্যাংশ সাক্সেনা, রবি বিষ্ণোই, শাশ্বত রাওয়াত, ধ্রুব জুড়েল, সিদ্ধেশ ভীর, আকাশ সিংহ, অথর্ব আনকোলেকার, সুশান্ত মিশ্র, কুমার কুশাগ্র বাংলাদেশ দল : তৌহিদ হৃদয়, শোরিফুল ইসলাম, তানজিদ হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান জয়, প্রান্তিক নওরোজ নাবিল, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, শাহিন আলম, হাসান মুরাদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget