এক্সপ্লোর

টেস্ট সিরিজে কোহলিকে ছাপিয়ে যাবেন উসমান খোয়াজা, ভবিষ্যদ্বাণী পন্টিংয়ের

সিডনি: ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের বাজি ওপেনার উসমান খোয়াজা। ৪ ম্যাচের টেস্ট সিরিজে উসমান ভারতের অধিনায়ক বিরাট কোহলির চেয়ে বেশি রান করবেন এবং ডাউন আন্ডারে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ের আশায় জল ঢেলে দেবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন পন্টিং। রিকি পন্টিং বলেছেন, অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার উসমান ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে শুধু সবচেয়ে বেশি রানই করবেন না, একইসঙ্গে তিনি হবেন প্লেয়ার অফ দ্য সিরিজ। পন্টিং বলেছেন, ‘উসমান খুব ভাল ফর্মে আছে। তা ছাড়া অস্ট্রেলিয়ায় ওর রেকর্ডও দারুণ। ভারতীয় পেস বোলাররা নিঃসন্দেহে দাপুটে বোলিং করবে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পেসারদের সামলানোর ক্ষমতা খোয়াজার আছে। সিরিজের সেরা ক্রিকেটার আর সর্বোচ্চ রান স্কোরার হওয়ার দৌড়ে আমার বাজি উসমানই।’ চার বছর আগে ভারতের শেষ অস্ট্রেলিয়া সফরে ৮৬.৫০ গড়ে ৬৯২ রান করেছিলেন কোহলি। কিন্তু পন্টিং মনে করছেন, পাকিস্তানের বিরুদ্ধে আরব আমিরশাহিতে দুর্দান্ত ফর্মে থাকা খোয়াজা এ বার সবাইকে ছাপিয়ে যাবেন। শুধু তাই নয়, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অভাব ঢেকে দিতে পারবেন। পন্টিংয়ের দাবি, উসমান কোহলিকে ছাপিয়ে যাবেন। পন্টিং বলেছেন, কোহলি ভালো খেলবে। যেখানেই খেলেছেন, সেখানেই রান করেছেন কোহলি। শেষবার অস্ট্রেলিয়া সফরেও দারুণ ফর্মে ছিলেন ভারতের অধিনায়ক। অ্যাডিলেড ও পার্থে প্রথম দুটি টেস্ট খেলা হবে। এই দুটি মাঠে মেলবোর্ন ও সিডনির তুলনায় রান করতে কোহলিকে সমস্যার মুখে পড়তে হতে পারে বলেও মন্তব্য করেছেন পন্টিং। পন্টিং মনে করছেন, ঘরের মাঠে ভারতীয় পেসারদের মোকাবিলা ভালোভাবেই করবেন অজি ব্যাটসম্যানরা। তিনি বলেছেন, 'দুই দলের বোলিং অ্যাটাকই খুব ভালো। তবে আমাদের ব্যাটসম্যানরা ওদের ব্যাটসম্যানদের তুলনায় পেসারদের ভালো খেলবে। ভারতকে সিরিজের শুরুটা খুব ভালো করতে হবে। প্রথম দুটি ম্যাচে পিছিয়ে পড়লে সিডনি ও মেলবোর্নে ওরা ফিরে আসতে পারে। কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে যাবে'। আগামী ৬ ডিসেম্বর শুরু হচ্ছে দুই দলের টেস্ট সিরিজ। পন্টিং মনে করছেন, ২-১ সিরিজ জিতবে অস্ট্রেলিয়া। এক্ষেত্রে অজি পেসার জোশ হ্যাজেলউডও গুরুত্বপূ্র্ণ ভূমিকা নেবেন বলে মন্তব্য করেছেন পন্টিং।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget