এক্সপ্লোর

Ind vs Aus: ভারতীয় বোর্ডের আবেদনের পর পিছু হটল আইসিসি, নতুন রেটিং ইনদওরের পিচকে

BCCI And ICC: ইনদওর টেস্ট আড়াই দিনেরও কম সময়ে শেষ হয়ে যায়। প্রথম দুই টেস্টে জেতার পর সেই ম্যাচ হারতে হয় ভারতকে। আর সেই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে অজিরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয়।

মুম্বই: আড়াই দিনেরও কম সময়ে শেষ হয়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়ার (Ind vs Aus) তৃতীয় টেস্ট। যে ফলাফলের পর ইনদওররের পিচের মান নিয়ে প্রশ্ন তুলেছিল আইসিসি। ইনদওরের পিচকে 'পুওর' রেটিং দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। সেই সঙ্গে তিন ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। যার বিরুদ্ধে আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের আবেদনের পর পিছু হটল আইসিসি।

ইনদওর টেস্ট আড়াই দিনেরও কম সময়ে শেষ হয়ে যায়। প্রথম দুই টেস্টে জেতার পর সেই ম্যাচ হারতে হয় ভারতকে। আর সেই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে অজিরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয়। সেই ইনদওর ম্যাচের প্রথম দিন থেকেই বল এত ঘুরতে থাকে যে, ভারতীয় ব্যাটাররা প্রতিরোধ গড়ে তুলতেই পারেননি অজি বোলারদের সামনে। একই অবস্থা হয় স্টিভ স্মিথদেরও। শেষ পর্যন্ত সেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

সেই ম্যাচের পরই ইনদওরের পিচ নিয়ে উঠে যায় একাধিক প্রশ্ন। প্রাক্তন ক্রিকেটাররা পিচ নিয়ে সমালোচনায় মুখর হন। ঠিক তারপরই ম্যাচ শেষে ম্যাচ রেফারি আইসিসিকে পিচ রিপোর্ট জমা দেন। সেই রিপোর্টের ভিত্তিতে আইসিসি ইনদওরের পিচকে নিম্নমানের ঘোষণা করে। সেই সঙ্গে তিন ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

আইসিসির নির্দেশের বিরোধিতা করে পাল্টা চ্যালেঞ্জ করে বিসিসিআই। এই চ্যালেঞ্জের পর নিজেদের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয় আইসিসি। ইনদওর টেস্টের ফুটেজ ভালো করে পরীক্ষা করে দেখেন আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান এবং আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির সদস্য রজার হার্পার। ক্রিকেট কমিটিতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে ভারতের প্রতিনিধি হওয়ায় তাঁকে ইনদওরের পিচ নিয়ে তৈরি কমিটি থেকে সরে থাকতে হয়।

ওয়াসিম ও হার্পার পিচের ফুটেজ দেখার পর জানান, এই পিচে খুব একটা বেশি অস্বাভাবিক বাউন্স ছিল না। যা ম্যাচ রেফারির রিপোর্টে বলা হয়নি। তবে আইসিসির প্যানেল সিদ্ধান্ত নিয়েছে ইনদওরের পিচ মাঝারি মানের ছিল। ফলে যে তিন ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত পাল্টানো হয়েছে। পরিবর্তে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

বিসিসিআই চ্যালেঞ্জের পর আইসিসির এই সিদ্ধান্ত বদল কিছুটা হলেও চাপমুক্ত করল মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থাকে। অন্যদিকে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনই মোট ১৪টি উইকেট পতন ঘটে। আড়াই দিনে মোট ৩১টি উইকেট পড়ে দুই দল মিলিয়ে। যার মধ্যে ২৬টি উইকেট নেন স্পিনাররা। প্রথম দিন থেকেই বল এতটাই ঘুরতে থাকে যে, স্পিনারদের হাতে চলে যায় ম্যাচের রাশ। সেই ম্য়াচে অস্ট্রেলিয়া জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিয়েছিল।

আরও পড়ুন: মাঠে ফেরার জন্য তাড়াহুড়ো করুক পন্থ, চান না সৌরভ, শীঘ্রই দেখা করবেন উইকেটকিপারের সঙ্গে

সেরা শিরোনাম

Virat Kohli: সচিন, পন্টিংদেরও অধরা, অকল্যান্ডে কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে এমনই ইতিহাস গড়লেন কোহলি
সচিন, পন্টিংদেরও অধরা, অকল্যান্ডে কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে এমনই ইতিহাস গড়লেন কোহলি
NZ vs IND ODI Live: বিরাটের ব্যাটে ঝড়, অর্ধশতরান হাঁকালেন কোহলি, তড়তড়িয়ে জয়ের পথে এগোচ্ছে ভারত
বিরাটের ব্যাটে ঝড়, অর্ধশতরান হাঁকালেন কোহলি, তড়তড়িয়ে জয়ের পথে এগোচ্ছে ভারত
Sachin on Dhoni-Sourav: সৌরভ না ধোনি, অধিনায়ক হিসাবে তাঁর পছন্দের কে? কাকে এগিয়ে রাখলেন সচিন তেন্ডুলকর?
সৌরভ না ধোনি, অধিনায়ক হিসাবে তাঁর পছন্দের কে? কাকে এগিয়ে রাখলেন সচিন তেন্ডুলকর?
Bengal vs Maharashtra Day 3: ৬০ রানের জুটি ভেঙে বাংলাকে স্বস্তি দিলেন শামি, ৭৫ রানের লিড নিয়ে ইডেনে অল আউট মহারাষ্ট্র
৬০ রানের জুটি ভেঙে বাংলাকে স্বস্তি দিলেন শামি, ৭৫ রানের লিড নিয়ে ইডেনে অল আউট মহারাষ্ট্র

ভিডিও

Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget