এক্সপ্লোর

Kolkata News : গড়িয়াহাটে রক্তারক্তি, রাতেরবেলা ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তায় কোপ

Gariahat Incident : রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। রক্তে ভেসে যায় এলাকা। 

 

হিন্দোল দে, কলকাতা : আতঙ্কের আবহ এবার দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্রে। গড়িয়াহাটে রক্তারক্তি কাণ্ড। ব্যবসায়ীকে রাতের বেলা ডেকে নিয়ে এসে কোপানোর অভিযোগ উঠল। আর সেই অভিযোগের সঙ্গে জড়িয়ে গেল রাজনীতি। অভিযোগ, কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরাই এই ঘটনা ঘটিয়েছেন।

গড়িয়াহাটে রক্তারক্তি                

রবিবার রাতে ঘটে এই হাড়হিম করা ঘটনা। অভিযোগ,  রাতে গড়িয়াহাট-বালিগঞ্জ স্টেশন নিকটস্থ কাঁকুলিয়া রোডে ব্যবসায়ী রকি রাজবংশীর সঙ্গে কয়েকজনের বচসা হয়। সাময়িক ভাবে সমস্যাটা মিটে গেলেও ঘটনার রেশ গড়ায় বহুদূর। মাঝরাতে ওই ব্যবসায়ীকে গড়িয়াহাট মোড়ে ডেকে আনে কিছু লোকজন। রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। রক্তে ভেসে যায় এলাকা। 

ঠিক কী ঘটে রাতে ?             

অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ ৩ ব্যক্তি প্রথমে রকিকে বিজন সেতুর মুখে ডেকে পাঠায়। সেখানে একপ্রস্ত বচসা হয় তাঁদের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই ওই ব্যবসায়ীকে গড়িয়াহাট মোড়ে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে চপার দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। আক্রান্ত ব্যবসায়ীর পরিবারের দাবি, যে ৩ জন হামলা চালিয়েছে, তাঁরা প্রত্যেকেই এলাকার তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ। গড়িয়াহাট থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ব্যবসায়ীর পরিবার।ব্যবসায়ীর দাদা আরও জানান, 'জগদ্ধাত্রী পুজোর ভাসানে আমার পায়ে একটা বাজি ফাটিয়েছিল। এই নিয়ে একটা গন্ডগোল হয়েছিল। এই গন্ডগোলটা আমরা কাউন্সিলরকে পুরো খুলে বলেছিলাম। কাউন্সিলর কোনও স্টেপ নেয়নি।' আক্রান্ত নিজে জানান, 'ওরা কাউন্সিলরের লোক'।    

কেমন আছেন ব্যবসায়ী ?

গুরুতর জখম হয়েছেন ওই ব্যবসায়ী। আহত কেবল ব্যবসায়ী রকি রাজবংশী ন্যাশনাল মেডিক্যালে ভর্তি। তাঁর বাঁ হাতে ও পেটে আঘাত রয়েছে। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। রবিবার রাতের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

কী বলছেন কাউন্সিলর?

তবে তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের মতে, এসব মদ খেয়ে দু’দলের বচসা। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।  পুলিশ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন কাউন্সিলর সুদর্শনা।  

খাস কলকাতায়, গভীর রাতে, গড়িয়াহাটের মতো অভিজাত এলাকায় এমন ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ ও ব্যবসায়ীরা। পুলিশ এখনও কাউকে গ্রেফতার না করায় উদ্বেগ বাড়ছে।                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget