এক্সপ্লোর

IND vs AUS: এক বছরে এক ম্যাচ খেলেই ফের চোট পেলেন চাহার? সূর্যকুমারের কথায় বাড়ল ধোঁয়াশা

Deepak Chahar: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার বেঙ্গালুরুতে ভারতের প্রথম একাদশে রাখা হয়নি দীপককে (Deepak Chahar)। যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে যায়। প্রশ্ন ওঠে, মাঠে ফিরেই কি ফের চোট পেলেন দীপক?

বেঙ্গালুরু: চোটে তিনি জেরবার। দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। সদ্য প্রত্যাবর্তন ঘটিয়েছেন। কিন্তু একটিমাত্র টি-টোয়েন্টি খেলেই ফের একাদশের বাইরে! ফের কী চোট লাগল দীপক চাহারের?

অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে রবিবার বেঙ্গালুরুতে ভারতের প্রথম একাদশে রাখা হয়নি দীপককে (Deepak Chahar)। যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে যায়। প্রশ্ন ওঠে, মাঠে ফিরেই কি ফের চোট পেলেন দীপক?

ধোঁয়াশা বাড়ে ভারত অধিনায়কের কথায়। টসের পর সূর্যকুমার যাদব জানান, জরুরি পরিস্থিতিতে বাড়ি ফিরতে হয়েছে দীপক চাহারকে। সূর্য বলেন, 'মেডিক্যাল ইমার্জেন্সির জন্য বাড়ি ফিরতে হয়েছে দীপককে। ওর পরিবর্তে খেলছে অর্শদীপ সিংহ।'

চোটের কারণেই এত দিন ভারতীয় দলের বাইরে ছিলেন দীপক চাহার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে ফেরানো হয়েছিল সিরিজ়ের মাঝে। কিন্তু একটি ম্যাচ খেলার পরেই কি চোট পেলেন ভারতীয় পেসার? শেষ ম্যাচে খেলতে পারবেন না চাহার। বাড়ি ফিরে গিয়েছেন বলে জানিয়েছেন সূর্যকুমার যাদব।

মুকেশ কুমার তৃতীয় ম্যাচটি খেলেননি। বাংলার পেসার বিয়ে করার জন্য ছুটি নিয়েছিলেন। সেই সময় চাহারকে দলে নেওয়া হয়। মুকেশ ফিরলেও চহারকে বাদ দেওয়া হয়নি। চতুর্থ টি-টোয়েন্টিতে দলে নেওয়া হয়েছিল চাহারকে। এই বছর ভারতের হয়ে খেলা সেটাই তাঁর একমাত্র ম্যাচ।

যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড় - ভারতের দুই ওপেনার শুরুটা করেছিলেন আগ্রাসী মেজাজে। মাত্র ৪ ওভারে ৩৩ রান যোগ করেন দুজনে। তবে ১৫ বলে ২১ রান করে জেসন বেহরেনডর্ফের বলে যশস্বী ফিরতেই ভারতীয় ইনিংসে ধস নামে। পরপর ফিরে যান রুতুরাজ (১২ বলে ১০ রান), সূর্যকুমার যাদব (৭ বলে ৫ রান), রিঙ্কু সিংহ (৮ বলে ৬ রান) ও জিতেশ শর্মা (১৬ বলে ২৪ রান)। একটা সময় ১৩.১ ওভারে ৯৭/৫ হয়ে গিয়েছিল ভারত।

সেখান থেকে ব্যাট হাতে প্রত্যাঘাত শ্রেয়স আইয়ারের। ৩৬ বলে হাফসেঞ্চুরি করেন শ্রেয়স। নাথান এলিসের বলে তিনি যখন বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরলেন, শ্রেয়সের নামের পাশে জ্বলজ্বল করছে ৩৭ বলে ৫৩ রান। তাঁকে যোগ্য সঙ্গত করেন অক্ষর পটেল। ২১ বলে ৩১ রান করেন বাঁহাতি অলরাউন্ডার। ষষ্ঠ উইকেটে ৩৩ বলে ৪৬ রান যোগ করে তাঁরাই নিশ্চিত করেন যে, লড়াকু স্কোর বোর্ডে তুলতে পারবে ভারত। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ১৬০/৮। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ২টি করে উইকেট বেহরেনডর্ফ ও ডোয়ারশ্যুইসের।

আরও পড়ুন: Vijay Hazare Trophy: বিরাট জয়ের পরেও গ্রুপ শীর্ষে থাকা নিয়ে সংশয়, পাঞ্জাব ম্যাচের অঙ্ক কষা শুরু বাংলার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget