এক্সপ্লোর

Rohit Sharma: মেঘলা আকাশের জন্যই প্রথমে ফিল্ডিং, অশ্বিন কেন বাদ, জানালেন রোহিত

Ind vs Aus: সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অনেকে চেয়েছিলেন, অশ্বিনকেই খেলানো হোক ম্যাচে। শেষ পর্যন্ত অশ্বিনকে বাদ দিয়ে নামল ভারত। এক স্পিনার হিসাবে খেলছেন রবীন্দ্র জাডেজা।

লন্ডন: ম্যাচের অনেক আগে থেকেই জল্পনা চলছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বোলিং কম্বিনেশন কী হবে তা নিয়ে। এক স্পিনার খেলানো হলে আর অশ্বিন (R Ashwin), রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলের মধ্যে কাকে সুযোগ দেবেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা, তা নিয়েও চর্চা চলছিল।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অনেকে চেয়েছিলেন, অশ্বিনকেই খেলানো হোক ম্যাচে। শেষ পর্যন্ত অশ্বিনকে বাদ দিয়ে নামল ভারত। এক স্পিনার হিসাবে খেলছেন রবীন্দ্র জাডেজা।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত। টসের পর তিনি বলেন, 'আমরা বোলিং করব শুরুতে। আবহাওয়ার জন্য এই সিদ্ধান্ত। মেঘলা আকাশ। আমার মনে হয় না পিচ খুব একটা আচরণগতভাবে পাল্টাবে বলে। ভাল ক্রিকেট খেলে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে হবে। আমরা চাপ পেসার ও এক স্পিনারে খেলছি।'

এরপরই রোহিত বলেন, 'একমাত্র স্পিনার হিসাবে রবীন্দ্র জাডেজাকে খেলাচ্ছি আমরা। অশ্বিনকে বাদ দেওয়া সব সময়ই কঠিন। এত বছর ধরে আমাদের ম্যাচ জেতাচ্ছে। কিন্তু মাঝে মধ্যে দলের কথা ভেবে কিছু সিদ্ধান্ত নিতে হয়। আর সেই কারণেই ওকে বাদ দেওয়ার সিদ্ধান্ত।'

দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে খেলবেন অজিঙ্ক রাহানে। একটা সময় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। প্রশ্ন তোলা হয় তাঁর ধারাবাহিকতার অভাব নিয়ে। এমনকী, তিনি নাকি খুচরো রান নিতে পারছেন না, এমন সমালোচনাও হয়েছিল।

তবে আইপিএলে (IPL) দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে গর্জে উঠেছিল তাঁর ব্যাট। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একা হাতে ম্যাচ জিতিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনির হাতে পঞ্চম আইপিএল খেতাব তুলে দিতে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছিল তাঁর ব্যাট।

তারপরই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন রাহানে। বুধবার থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা মুম্বইয়ের তারকা। এদিনই যিনি ৩৫ পূর্ণ করলেন। রোহিত বলেছেন, 'রাহানে ভীষণ অভিজ্ঞ। ৮০টির মতো টেস্ট ম্যাচ খেলেছে। কিছুদিন দলের বাইরে ছিল। তবে তাতে ওর অভিজ্ঞতার ভাণ্ডার কমেনি।'

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কে এস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাশ লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

আরও পড়ুন: ওভালের পিচে কীসের জুজু? শামিদের সতর্কবার্তা আক্রমের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget