এক্সপ্লোর

অ্যাডিলেডে ভারতীয় বোলারদের দাপট, দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ১৯১

অ্যালিলেড:অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ। ভারতের পেস ও স্পিন আক্রমণের সামনে চাপে অস্ট্রেলিয়া। দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ১৯১। ভারতের থেকে পিছিয়ে ৫৯ রানে পিছিয়ে তারা। আয়োজক দেশের হয়ে একমাত্র লড়াই করছেন ট্র্যাভিস হেড। তিনি ৬১ রানে অপরাজিত হয়েছে। সঙ্গে রয়েছেন মিচেল স্টার্ক (৮)। ১২০ রানে পাঁচ উইকেট হারানোর পর অজি শিবিরে ফের আঘাত হানেন ইশান্ত।ফিরিয়ে দেন টিম পেইনকে।এরপর কামিন্সকে সঙ্গে নিয়ে ৫০ রান যোগ করেন হেড।এরপর জসপ্রিত বুমরাহ প্যাট কামিন্সকে ফিরিয়ে দেন। ১৭৭ রানে সপ্তম উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। ভারতের হয়ে অশ্বিন ৩, ইশান্ত ও বুমরাহ দুটি করে উইকেট নিয়েছেন। সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় বোলারদের দাপট, বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্নিতে চাপে পড়েছে অস্ট্রেলিয়া। একটা সময় ৮৭ রানে তারা ৪ উইকেট হারায়। তারপর থেকে ইনিংসের হাল ধরার চেষ্টা করেন পিটার হ্যান্ডসকম্ব ও ট্র্যাভিস হেড। চা-পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ছিল ৪ উইকেটে ১১৭।কিন্তু চা-পানের বিরতির পরও চাপ বজায় রাখেন ভারতীয় বোলাররা। এই সেশনের খেলা শুরু হওয়ার পরই হ্যান্ডসকম্ব (৩৪) ফিরিয়ে দেন জসপ্রিত বুমরাহ। ১২০ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এর আগে গতকালের ৯ উইকেটে ২৫০ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু প্রথম বলেই আউট হয়ে যান গতকালের অপরাজিত ব্যাটসম্যান মহম্মদ সামি। স্কোরবোর্ডে কোনও রান যোগ হয়নি। এরপর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই অ্যারন ফিঞ্চকে প্যাভিলিয়নে ফেরত পাঠান ইশান্ত শর্মা। শূন্য রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর হ্যারিস ও উসমান খোয়াজা ইনিংসের হাল ধরেন।কিন্তু ৪৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। অশ্বিনের বলে ২৬ রান করে আউট হব হ্যারিস। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত তাদের রান ছিল ২ উইকেটে ৫৭। মধ্যাহ্নভোজের পর ফের আঘাত হানেন অশ্বিন। শন মার্শ ও খোয়াজাকে আউট করেন তিনি। ৫৯ ও ৮৭ রানে অস্ট্রেলিয়ার তৃতীয় ও চতুর্থ উইকেটের পতন ঘটে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget