এক্সপ্লোর

Kohli T20 Record: টি-২০ ম্যাচে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান, অর্ধশতরান, জোড়া নজির বিরাটের

Virat Kohli's record in T-20 International: এতদিন আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান ছিল অস্ট্রেলিয়ার অ্যার ফিঞ্চের। তাঁকে টপকে নতুন রেকর্ড গড়লেন বিরাট।

আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ভারতকে জয় এনে দেওয়ার পাশাপাশি একাধিক ব্যক্তিগত নজিরও গড়লেন বিরাট কোহলি। এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ৮০ রানে অপরাজিত থাকেন ভারতের অধিনায়ক। এই ইনিংসের সুবাদে তিনি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী অধিনায়ক হয়ে গেলেন। একইসঙ্গে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে টপকে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি অর্ধশতরান করে ফেললেন বিরাট। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এদিন ২৮-তম অর্ধশতরান করলেন। অধিনায়ক হিসেবে ৪৫টি ম্যাচ খেলে এটি তাঁর দ্বাদশ অর্ধশতরান।

এতদিন আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান ছিল অস্ট্রেলিয়ার অ্যার ফিঞ্চের। তাঁকে টপকে নতুন রেকর্ড গড়লেন বিরাট।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে এই প্রথম ওপেন করতে নামেন বিরাট। প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি রোহিত। কিন্তু এই দুই ব্যাটসম্যান এদিন ওপেন করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন। শুরুতে বেশি আক্রমণাত্মক ছিলেন রোহিত। তিনি ফিরে যাওয়ার পর ইনিংসের হাল ধরে শেষপর্যন্ত ক্রিজে থাকেন বিরাট। ভারতের ওপেনিং জুটিতে এদিন ৯৪ রান যোগ হয়। তখনই বড় রানের আশা তৈরি হয়েছিল। রোহিত ফিরে যাওয়ার পর তিন নম্বরে ব্যাটিং করতে নামেন সূর্যকুমার যাদব। তিনিও ভাল পারফরম্যান্স দেখান। এরপর চার নম্বরে ব্যাটিং করতে নেমে ঝোড়ো ব্যাটিং করেন হার্দিক পাণ্ড্য। ফলে ২ উইকেটে ২২৪ রান করে ভারতীয় দল। এই রান টপকে যাওয়া অত্যন্ত কঠিন ছিল। সেটা করতে পারেনি ইংল্যান্ড। ফলে সহজ জয় পায় ভারত।

ভারতের হয়ে খেলার সুযোগ পেয়ে নিজের জাত চেনাচ্ছেন সূর্যকুমার। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পান। কিন্তু সেই ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগ পাননি। এরপর তৃতীয় ম্যাচে দলে রোহিতকে সুযোগ দেওয়ার জন্য তাঁকে বাদ দেওয়া হয়। চতুর্থ ম্যাচে ঈশান কিষাণের বদলে খেলার সুযোগ পেয়েই তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলেই তিনি ছক্কা মারেন। পঞ্চম ম্যাচেও তিনি দু’টি ছক্কা মারেন। ভাল পারফরম্যান্স দেখানোর সুবাদে একদিনের সিরিজের দলেও জায়গা পেয়েছেন মুম্বইয়ের এই ডানহাতি ব্যাটসম্যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget