এক্সপ্লোর

IND vs ENG, 1st Innings Highlights: পোপ-ওকসের পাল্টা লড়াইয়ে চাপ কাটিয়ে ৯৯ রানের লিড ইংল্যান্ডের

India vs England, 1st Innings Highlights: ভারতীয় বোলারদের মধ্যে উমেশ তিনটি উইকেট নেন। টেস্টে দেড়শো উইকেট হয়ে গেল বিদর্ভের ডানহাতি পেসারের। যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা দুটি করে উইকেট নিয়েছেন।

ওভাল: ইংল্যান্ড ব্যাটিংয়ের কোমর শুরুতেই ভেঙে দেওয়ার পরেও ৯৯ রানের লিড হজম করতে হল ভারতকে। টেল এন্ডারদের লড়াইকে সম্বল করে ভারতের বিরুদ্ধে ওভালে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২৯০ রানে।

৫৩/৩ অবস্থায় ব্যাট করতে নেমে শুক্রবার শুরুতেই ক্রেগ ওভার্টনকে হারায় ইংল্যান্ড। সামান্য় পরেই দাভিদ মালানকে তুলে নেন উমেশ যাদব। ইংল্যান্ডের স্কোর তখন ৬২/৫ এবং মনে করা হচ্ছিল ভারতের অল্প রানের পুঁজিও বোলারদের দাপুটে পারফরম্যান্সের দিন মহার্ঘ হয়ে দাঁড়াবে। ঠিক সেখান থেকেই পাল্টা লড়াই শুরু ইংরেজ ব্যাটসম্যানদের। ক্রিজে দাঁড়িয়ে যান অলি পোপ ও জনি বেয়ারস্টো। ষষ্ঠ উইকেটে ৮৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুজনে।

মহম্মদ সিরাজ বেয়ারস্টোকে (৩৭) ফেরালেও পোপ একদিক আঁকড়ে ছিলেন। তাঁর সঙ্গে যোগ দেন মঈন আলি (৩৫)। পোপ ৮১ রান করে আউট হওয়ার পর ব্যাট হাতে ঝোড়ো হাফসেঞ্চুরি করেন ক্রিস ওকস। ৬০ বলে ৫০ রান করেন তিনি। ভারতের চেয়ে ৯৯ রানে এগিয়ে, ২৯০ স্কোরে শেষ হয় ইংল্যান্ড।

ভারতীয় বোলারদের মধ্যে উমেশ তিনটি উইকেট নেন। টেস্টে দেড়শো উইকেট হয়ে গেল বিদর্ভের ডানহাতি পেসারের। যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে শিকার মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরের।

এদিন ফের মাঠে ঢুকে পড়েন অনুপ্রবেশকারী জার্ভো। চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে হ্যাটট্রিক করে ফেললেন। তিনবার প্রহরীদের টপকে ঢুকে পড়লেন মাঠে।

শুক্রবার তখন ইংল্যান্ডের পাঁচ উইকেট পড়ে গিয়েছে। দাঁতে দাঁত চেপে লড়াই করছেন জনি বেয়ারস্টো ও অলি পোপ। ইংল্যান্ড ইনিংসের ৩৪তম ওভারে বল করছিলেন উমেশ যাদব। তাঁর দ্বিতীয় বলের পরেই মাঠে প্রবেশ জার্ভোর। বোলিং রান আপ ধরে দৌড়ে সোজা গিয়ে ধাক্কা মারলেন বেয়ারস্টোকে। তারপর নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে মাঠ থেকে বার করে নিয়ে গেলেন।

লর্ডস, হেডিংলের পর ওভার। ফের মাঠে ঢুকে পড়লেন জার্ভো। লর্ডস টেস্টে তৃতীয় দিনের খেলার সময় আচমকাই মাঠে ঢুকে পড়েছিলেন এই অপরিচিত ব্যক্তি। বিসিসিআইয়ের লোগো লাগানো জার্সির পেছনে লেখা ছিল জার্ভো। ফের হেডিংলেতে খেলা চলার সময় মাঠে ঢোকেন। এবার ওভালে অনুপ্রবেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget